দামুড়হুদার কালিয়াবকরী-নতিপোতা সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় কালিয়াবকরি স্কুল মাঠে এই ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল যাদুখালি একাদশ ও হোগলডাঙ্গা একাদশ প্রতিদ্বন্দ্বিতা করে।২-১ গোল দিয়ে চ্যাম্পিয়ন হয় যাদুখালি একাদশ। ফাইনাল খেলায় কালিয়াবকরি গ্রামের আব্দুস ছাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু।
কালিয়াবকরী-নতিপোতা যুবসংঘের উদ্যোগে ও কালিয়াবকরি প্রবাসীগণের সহযোগিতায় এ ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় যাদুখালি একাদশ দুই গোল করে এবং হোগলডাঙ্গা একাদশ এক গোল করে। এক গোল বেশি দিয়ে নগদ ৬০ হাজার টাকা ও চ্যাম্পিয়ন ট্রফি অতিথিদের হাত থেকে গ্রহণ করে যাদুখালি একাদশ। হোগলডাঙ্গা একাদশ এক গোলে হেরে নগদ ৪০ হাজার টাকা ও রানার্স আপ ট্রফি অতিথিদের হাত থেকে গ্রহণ করেন।
ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলার বিএনপির সাংগাঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাসেম, নতিপোতা ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা, সহসভাপতি আব্দুর রাজ্জাক বিশ্বাস, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল আক্তার, মহিউদ্দিন, সেলিম উদ্দীন ও শওকত আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ডালিম শেখ, সদস্যসচিব সাগর আলী, সাংগাঠনিক সম্পাদক মহি উদ্দীন, লিটন, রাজু, নাইম, বকুল, এখলাছ, রবিউল, সেণ্টুসহ হাজার হাজার দর্শক। খেলায় ধারাভাষ্য দেন সাইফুল ইসলাম পিনু। ফুটবল খেলাটি পরিচালনা করেন নিপুণ, সালাউদ্দিন, মোনায়েম ও হাবিবুর রহমান।
প্রতিবেদক দামুড়হুদা