বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে অপারেশনের পর কিশোরী মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন

  • আপলোড তারিখঃ ০৯-০৯-২০২৬ ইং
জীবননগরে অপারেশনের পর কিশোরী মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন

চুয়াডাঙ্গার জীবননগরে মনোয়ারা সনো সেন্টার অ্যান্ড নার্সিং হোমে অ্যাপেন্ডিসাইটের অপারেশনের পর কিশোরী সোহাগী খাতুনের মৃত্যুর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। গতকাল মঙ্গলবার দৈনিক সময়ের সমীকরণে এ-সংক্রান্ত সংবাদ প্রকাশের পর বিষয়টি জেলা স্বাস্থ্য বিভাগের নজরে আসে। পরে ঘটনার তদন্তে চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয় থেকে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি করা হয়েছে চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আওলিয়ার রহমানকে। সদস্য হিসেবে রয়েছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডা. এহসানুল হক তন্ময় ও জুনিয়র কনসালটেন্ট (অ্যানেসথেসিয়া) ডা. এম. এম. রাইসুল ইসলাম। কমিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন সিভিল সার্জনের কাছে জমা দিতে বলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দীন আহমেদ।



কমেন্ট বক্স
notebook

১ লাখ সদস্যের পরিবার ‘দৈনিক সময়ের সমীকরণ’ অনলাইন পেজ