বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়ায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

  • আপলোড তারিখঃ ০৯-০৯-২০২৬ ইং
আন্দুলবাড়ীয়ায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় বিদ্যালয়ের ল্যাবরুমে এ সভার আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা এডহক কমিটির সাবেক সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির হারুন অর-রশিদ।


বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য ও বিএনপি নেতা মির্জা হামিদুর রহমান শিলন। সভায় শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ, অভিভাবকদের দায়িত্ব এবং শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবকদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন মহিদুল ইসলাম, মুন্সী হেলাল উদ্দীন ও আসাদুল ইসলাম। শিক্ষকদের মধ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক মাফিয়া খাতুন, সহকারী শিক্ষক আতিয়ার রহমান, নাছিমা খাতুন, ইসমতারা খাতুন ও নাসরিন সুলতানা রিমা।


অনুষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে বক্তব্য দেন অফিস সহায়ক খন্দকার আবুল বাসার। স্বাগত ও সমাপনী বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাইদুর রহমান। এসময় বিদ্যালয়ের সব শিক্ষক-শিক্ষিকা, নারী-পুরুষ অভিভাবক, অধ্যয়নরত শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আকিদুল ইসলাম।



কমেন্ট বক্স
notebook

১ লাখ সদস্যের পরিবার ‘দৈনিক সময়ের সমীকরণ’ অনলাইন পেজ