মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় যুব সবুজ উদ্যোক্তা উন্নয়ন রিফ্রেশার প্রশিক্ষণ

  • আপলোড তারিখঃ ০৮-০৯-২০২৬ ইং
আলমডাঙ্গায় যুব সবুজ উদ্যোক্তা উন্নয়ন রিফ্রেশার প্রশিক্ষণ

আলমডাঙ্গায় যুব সবুজ উদ্যোক্তা উন্নয়ন রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২৩-২৫ আগস্ট এবং ৩০-৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর জামান কমিউনিটি সেন্টারে দুই ব্যাচে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।


ওয়েভ ফাউন্ডেশনের বাস্তবায়নে এবং ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় ২০২৫ সালের আগস্ট থেকে চুয়াডাঙ্গা, ঝিনাইদহ সদর ও মেহেরপুর সদর উপজেলায় ‘ইয়ুথ গ্রিন এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রজেক্ট’ বাস্তবায়িত হচ্ছে। গত বছর ৫১০ জন যুবকে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়। এর ধারাবাহিকতায় এবার তিন দিনের রিফ্রেশার প্রশিক্ষণে ৬০ জন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং যুব উদ্যোক্তা অংশ নেন। তাঁদের মধ্যে ৪৮ জন নারী ও ১২ জন পুরুষ।
প্রশিক্ষণে জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও টেকসই উন্নয়নের জন্য সবুজ উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রাণ-প্রকৃতি সুরক্ষিত রেখে পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নের বিভিন্ন কৌশল সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণার্থীরা তাঁদের আগের শেখাগুলোও নতুনভাবে পর্যালোচনা করার সুযোগ পান।


প্রকল্পটির মূল লক্ষ্য ১ হাজার ১০ জন তরুণকে প্রশিক্ষণের মাধ্যমে সবুজ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, যাতে তাঁরা পরিবেশবান্ধব ব্যবসায়িক উদ্যোগ গ্রহণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও টেকসই উন্নয়নে অবদান রাখতে পারেন।
প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন প্রজেক্ট কো-অর্ডিনেটর শরিফুল আলম, প্রজেক্ট অফিসার কানিজ সুলতানা এবং ফ্যাসিলিটেটর হাবিবুর রহমান ও তামান্না খাতুন।



কমেন্ট বক্স
notebook

আন্দুলবাড়ীয়া বাজারের পূর্বের এডহক কমিটি বিলুপ্ত