সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

  • আপলোড তারিখঃ ০৭-০৯-২০২৬ ইং
আলমডাঙ্গায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

আলমডাঙ্গায় সাপের কামড়ের সন্দেহে মাবিয়া খাতুন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। পরিবার জানায়, ঘরে একটি সাপ দেখার কিছুক্ষণ পর শিশুটি অসুস্থ হয়ে পড়ে। তবে চিকিৎসকেরা শিশুটির শরীরে সাপের কামড়ের কোনো চিহ্ন পাননি বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। মাবিয়া আলমডাঙ্গা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নওদা বন্ডবিল মালিথাপাড়া এলাকার আজাদ আলীর মেয়ে। সে স্থানীয় কাঠমিস্ত্রি কাওসারের নাতনি।


পরিবারের সদস্যরা জানান, গত শনিবার রাত ৪টার দিকে ঘরের মেঝেতে একটি সাপ দেখতে পান তাঁরা। মাবিয়ার বাবা আজাদ আলী সাপটিকে কয়েকবার তাড়ানোর চেষ্টা করেন। পরে সাপটি ঘর থেকে বের না হওয়ায় সেটিকে মেরে বাড়ির পাশের ধানখেতে ফেলে দেওয়া হয়। এর কিছুক্ষণ পর মাবিয়া পেটব্যথার কথা জানায়। পরে সে বমি করে। একপর্যায়ে শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে স্থানীয় এক হুজুরের কাছে নিয়ে যান। তিনি দ্রুত শিশুটিকে চিকিৎসকের কাছে নেওয়ার পরামর্শ দেন।


পরে পরিবারের লোকজন মাবিয়াকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের ধারণা, ঘরে পাওয়া সাপটির কামড়েই শিশুটির মৃত্যু হয়ে থাকতে পারে। তবে শিশুটিকে সাপে কামড়েছিল কি না এবং তার মৃত্যুর প্রকৃত কারণ কী, তা নিশ্চিত হওয়া যায়নি।



কমেন্ট বক্স
notebook

মালিককে মেসেজ পাঠিয়ে কোটি টাকা নিয়ে হাওয়া গাড়িচালক