সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার মাজহাটে টিকটক করা নিয়ে বিরোধ

যুবককে কুপিয়ে আহতের অভিযোগ
  • আপলোড তারিখঃ ০৭-০৯-২০২৬ ইং
আলমডাঙ্গার মাজহাটে টিকটক করা নিয়ে বিরোধ

আলমডাঙ্গায় এক নারীর টিকটক ভিডিও করা নিয়ে বিরোধের জেরে সাব্বির মল্লিক (২৫) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারীর স্বামী হাসিব হোসেনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন আহত যুবক। গতকাল রোববার বিকেল চারটার দিকে উপজেলার খাদিমপুর ইউনিয়নের মাজহাট গ্রামে এ ঘটনা ঘটে। আহত সাব্বির মাজহাট এলাকার রুহুল আলী মল্লিকের ছেলে। অভিযুক্ত হাসিব একই এলাকার আজিম উদ্দীনের ছেলে।


অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাসিব হোসেন সৌদি আরবে থাকাকালে তাঁর স্ত্রী নুপুর খাতুনের সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করা নিয়ে সাব্বিরের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। প্রায় দুই মাস আগে সাব্বির নুপুরকে টিকটক ভিডিও করা থেকে বিরত থাকতে বলেছিলেন বলে জানা গেছে। এ বিষয়টি নিয়ে দুজনের মধ্যে বিরোধ চলছিল।


সম্প্রতি হাসিব দেশে ফেরেন। রোববার বিকেলে সাব্বির তাঁর ধান মাড়াইয়ের মেশিন নিয়ে মাজহাট গ্রামের হঠাৎপাড়া মাঠের দিকে যাচ্ছিলেন। এ সময় হাসিব তাঁর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করেন বলে অভিযোগ করেন সাব্বির। এতে তাঁর পায়ে গুরুতর জখম হয়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর রাতে সাব্বির বাদী হয়ে হাসিব হোসেনের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দেন।
আলমডাঙ্গা থানার পরিদর্শক (ওসি) বাণী ইসরাইল বলেন, ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



কমেন্ট বক্স
notebook

মালিককে মেসেজ পাঠিয়ে কোটি টাকা নিয়ে হাওয়া গাড়িচালক