শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক হলেন চুয়াডাঙ্গার ডা. সায়ীদ মেহবুব উল কাদির

  • আপলোড তারিখঃ ০৪-০৯-২০২৬ ইং
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক হলেন চুয়াডাঙ্গার ডা. সায়ীদ মেহবুব উল কাদির

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে পদায়ন পেয়েছেন চুয়াডাঙ্গার কৃতী সন্তান সহযোগী অধ্যাপক ডা. সায়ীদ মেহবুব উল কাদির। গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-১ শাখার উপসচিব ড. মোহাম্মদ আলম হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এই দায়িত্ব দেয়া হয়। একই প্রজ্ঞাপনে ডা. সায়ীদ মেহবুব উল কাদিরকে প্রতিষ্ঠানটির পরিচালক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ‘অফথালমোলজি’ (চক্ষুরোগ) বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবেও দায়িত্বও দেয়া হয়েছে।


ডা. সায়ীদ মেহবুব উল কাদির ইতোপূর্বে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের অফথালমোলজি বিভাগের সহযোগী অধ্যাপক (ইনসিটু) পদে কর্মরত ছিলেন। এছাড়া তিনি চিকিৎসকের সংগঠন ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) এর যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। চুয়াডাঙ্গার এই কৃতী সন্তান সারা বাংলা ৮৮ চুয়াডাঙ্গা জেলার কো-অর্ডিনেটর।


প্রজ্ঞাপনের আরও বলা হয়েছে, পদায়নকৃত কর্মকর্তাকে আগামী ৫ (পাঁচ) কর্মদিবসের মধ্যে নতুন পদে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে পরবর্তী কর্মদিবসে তিনি বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবহতি (ঝঃধহফ ৎবষবধংবফ) হয়েছেন বলে গণ্য হবেন। অবমুক্তির সময় বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ, এইচআরএম ডেটাবেজ থেকে 'মুভ আউট' এবং যোগদানের পর নতুন কর্মস্থলে ‘মুভ ইন’ প্রক্রিয়া সম্পন্ন করার পাশাপাশি জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকরের নির্দেশনাও দেওয়া হয়েছে।


ডা. সায়ীদ মেহবুব উল কাদির দুটি ঈদসহ প্রতি বছরে ছুটি পেলেই চুয়াডাঙ্গায় ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্পের আয়োজন করে থাকেন। এছাড়া তিনি অসহায়দের পাশে দাঁড়িয়ে প্রত্যেক ঈদে উপহার সামগ্রী, শীতার্তদের জন্য বস্ত্র বিতরণসহ নানা সামাজিক কাজ করে থাকেন।



কমেন্ট বক্স
notebook

হাটবোয়ালিয়ায় গোয়ালঘর থেকে গরু চুরি