শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হিজলগাড়ী প্রেসক্লাবের সংবর্ধনা ও মতবিনিময় সভায় শরীফুজ্জামান শরীফ

সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে দায়িত্বশীল হতে হবে
  • আপলোড তারিখঃ ০৪-০৯-২০২৬ ইং
হিজলগাড়ী প্রেসক্লাবের সংবর্ধনা ও মতবিনিময় সভায় শরীফুজ্জামান শরীফ

রাজনীতি ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার মাধ্যম নয়, বরং জনগণের কল্যাণ ও দেশের উন্নয়নে কাজ করার অন্যতম হাতিয়ার বলে মন্তব্য করেছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে রাজনৈতিক নেতা-কর্মীদের ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে তাদের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরতে সাংবাদিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।


গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে হিজলগাড়ী প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান ও রাজনৈতিক নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হিজলগাড়ী প্রেসক্লাবের উপদেষ্টা ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক হাসান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ।


প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান শরীফ বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সমাজের নানা অসঙ্গতি, সম্ভাবনা, উন্নয়ন ও সাধারণ মানুষের সুখ-দুঃখের চিত্র সাংবাদিকদের লেখনীর মাধ্যমে দেশবাসীর সামনে উঠে আসে। তাই বস্তুনিষ্ঠতা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশন করতে হবে। সত্যের পক্ষে থেকে সাংবাদিকরা তাদের দায়িত্ব পালন করলে সমাজ আরও সুন্দর ও সমৃদ্ধ হবে।


তিনি বলেন, রাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত মানুষের কল্যাণ। জনগণের ভোট ও ভালোবাসার মূল্যায়ন করতে হলে তাদের পাশে দাঁড়াতে হবে। দলীয় নেতা-কর্মীদের মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে এলাকার সমস্যা চিহ্নিত করতে হবে এবং তা সমাধানে আন্তরিকভাবে কাজ করতে হবে। চুয়াডাঙ্গার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, জেলার সার্বিক উন্নয়ন এবং মানুষের কল্যাণে আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।


হিজলগাড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, একটি এলাকার উন্নয়ন ও সমস্যা তুলে ধরতে স্থানীয় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হিজলগাড়ী প্রেসক্লাব এলাকার জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো দায়িত্বশীলতার সঙ্গে তুলে ধরবে এবং সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকতার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে- এটাই প্রত্যাশা।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হুসাইন মালিক, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিলটন, দর্শনা থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খাজা আবুল হাসনাত, সহসভাপতি হারেজ উদ্দিন শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল আলম যুদ্ধ, দপ্তর সম্পাদক আসলাম উদ্দিন, চুয়াডাঙ্গা জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব সেলিম, জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম বিলু, দর্শনা থানা যুবদলের সদস্যসচিব সাজেদুর রহমান মিলন, দর্শনা থানা কৃষক দলের সদস্যসচিব আবু তিলুয়ার রহমান মুন্না, চুয়াডাঙ্গা জেলা জিয়া মঞ্চের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম মুন্না, দর্শনা থানা জিয়া মঞ্চের সভাপতি আব্দুল হান্নান ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।


এসময় উপস্থিত ছিলেন বেগমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরজ আলী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বিএনপি নেতা আব্দুর রহিম বাদশা, গড়াইটুপি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাব্বত আলী, তিতুদহ ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী খলিল, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন স্বপনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।


হিজলগাড়ী প্রেসক্লাবের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহসভাপতি লাবলুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সেলিম, সহসাধারণ সম্পাদক রাসেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ, অর্থ সম্পাদক আশরাফুল হক, প্রচার সম্পাদক নিসান মিয়া, দপ্তর সম্পাদক আলী আকবর, ক্রীড়া সম্পাদক রুবেল, সদস্য আহসান হাবীব শিপলু ও আশিকসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।


অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি শরীফুজ্জামান শরীফকে হিজলগাড়ী প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে প্রধান অতিথি স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হিজলগাড়ী প্রেসক্লাবের সভাপতি আরিফ হাসান।



কমেন্ট বক্স
notebook

হাটবোয়ালিয়ায় গোয়ালঘর থেকে গরু চুরি