শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ফরিদপুরের মধুখালীতে দুর্ঘটনার কবলে পূর্বাশা পরিবহন

বাসের সুপারভাইজার নিহত, আহত ১৫
  • আপলোড তারিখঃ ০৪-০৯-২০২৬ ইং
ফরিদপুরের মধুখালীতে দুর্ঘটনার কবলে পূর্বাশা পরিবহন

ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মহাসড়কের শাহ হাবিব দাখিল মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. জুয়েল (২৮)। তিনি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের বটিয়াপাড়া গ্রামের সগির বিশ্বাসের ছেলে এবং দুর্ঘটনাগ্রস্ত পূর্বাশা পরিবহনের সুপারভাইজার ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গাগামী পূর্বাশা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৪৫৮৫) ও মাগুরাগামী ময়দাবোঝাই একটি ট্রাক একই দিকে যাচ্ছিল। পথের মধ্যে শাহ হাবিব দাখিল মাদ্রাসার সামনে পৌঁছালে ট্রাকটির একটি টায়ার ফেটে যায়। চালক টায়ার পরিবর্তনের জন্য ট্রাকটি রাস্তার ওপর পার্কিং করে রাখেন। এসময় পেছন থেকে আসা দ্রুতগতির বাসটি দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়।


করিমপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুস সালাম বলেন, ধাক্কা লাগার সময় বাসের সুপারভাইজার ইঞ্জিনের ওপর বাম পাশে বসে ছিলেন। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ আহতদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।


ওসি আরও বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে হেফাজতে রাখা হয়েছে। নিহত সুপারভাইজারের লাশ তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।



কমেন্ট বক্স
notebook

হাটবোয়ালিয়ায় গোয়ালঘর থেকে গরু চুরি