বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা বিএনপির বৃক্ষরোপণ

  • আপলোড তারিখঃ ০৩-০৯-২০২৬ ইং
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা বিএনপির বৃক্ষরোপণ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে আমঝুপি ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান।


এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, সদর উপজেলা বিএনপির সভাপতি প্রভাষক ফয়েজ মোহাম্মদ, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনাসহ জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, তারুণ্যের অহংকার বিএনপির চেয়ারম্যান আমাদের আজকের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক আজ এই বৃক্ষরোপণ কর্মসূচি চলমান রয়েছে। ‘সবুজ-শ্যামলে সাজাবো দেশ, সবার আগে বাংলাদেশ’- পুরো মেহেরপুর জেলাজুড়ে পাড়া-মহল্লা থেকে শুরু করে জেলার সর্বোচ্চ বৃক্ষরোপণের উপযোগী স্থানসমূহে বনজ, ফলজ ও ঔষধি বৃক্ষরোপণ অব্যাহত রয়েছে। এসময় আরও উপস্থিত ছিলেন আমঝুপি ইউনিয়নের সকল ওয়ার্ড থেকে আগত বিএনপি নেতা-কর্মীরা।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর নানা অনুষ্ঠানে শরীফুজ্জামান শরীফ