বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মশাল মিছিলের প্রতিবাদে

শহরে ছাত্রদল ও যুবদল বিক্ষোভ মিছিল
  • আপলোড তারিখঃ ০৩-০৯-২০২৬ ইং
দর্শনায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মশাল মিছিলের প্রতিবাদে

দর্শনায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মশাল মিছিলের প্রতিবাদে দর্শনা পৌর, দর্শনা থানা ছাত্রদল ও যুবদল বিক্ষোভ মিছিল করা হয়েছে। গতকাল বুধবার রাতে দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক ইকবাল হোসেন ও নাহারুল ইসলামের নেতৃত্বে এই মিছিল বের করা হয়। এসময় ৪টি বাড়ি ও প্রতিষ্ঠানে ভাঙচুরের অভিযোগ উঠেছে। এর মধ্যে রয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা গোলাম ফারুক আরিফের মানিচেঞ্জার ও চিনা খানের ছেলে রানার প্রতিষ্ঠানে, সাবেক মেয়র আতিয়ার রহমান হাবুর বাড়ি, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা অনিকের দর্শনা হঠাৎ পাড়ার বাড়ি। 


এ বিক্ষোভ মিছিল ও পথসভায় সভাপতিত্ব করেন যুবদলের থানা কমিটির আরাফত হোসেন। পথসভায় বক্তব্য দেন দর্শনা পৌর বিএনপির সাবেক সভাপতি খন্দকার শওকত আলী, দর্শনা পৌর সমন্বয়ক লুৎফর রহমান, ইকবাল হোসেন ও নাহারুল ইসলাম মাস্টার। গত মঙ্গলবার রাত ১১টার দিকে নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগের কর্মীরা দর্শনা দুধপাতিলা বিল সড়কে মশাল মিছিল করে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর নানা অনুষ্ঠানে শরীফুজ্জামান শরীফ