বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় যুব সবুজ উদ্যোক্তা উন্নয়ন রিফ্রেশার প্রশিক্ষণ

  • আপলোড তারিখঃ ০৩-০৯-২০২৬ ইং
আলমডাঙ্গায় যুব সবুজ উদ্যোক্তা উন্নয়ন রিফ্রেশার প্রশিক্ষণ

আলমডাঙ্গায় যুব সবুজ উদ্যোক্তা উন্নয়ন রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ওয়েভ ফাউন্ডেশনের বাস্তবায়নে এবং ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় ২৩-২৫ আগস্ট এবং ৩০-৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর দুই ব্যাচে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গার জামান কমিউনিটি সেন্টারে আয়োজিত প্রশিক্ষণে কলেজ ও বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী এবং যুব উদ্যোক্তাসহ ৬০ জন তরুণ-তরুণী অংশ নেন। এর মধ্যে ছিলেন ৪৮ জন নারী ও ১২ জন পুরুষ।


২০২৫ সালের আগস্ট থেকে চুয়াডাঙ্গা, ঝিনাইদহ সদর ও মেহেরপুর সদর উপজেলায় Youth Green Entrepreneurship Development Project  বাস্তবায়ন করে আসছে ওয়েভ ফাউন্ডেশন। প্রকল্পের আওতায় গত বছর ৫১০ জন যুবক-যুবতীকে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় এবার আয়োজন করা হয় তিন দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ।


প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা আগের প্রশিক্ষণে অর্জিত জ্ঞান নতুনভাবে ঝালিয়ে নেওয়ার পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবিলা, সবুজ উদ্যোক্তা উন্নয়ন ও টেকসই উন্নয়ন বিষয়ে বাস্তবভিত্তিক ধারণা লাভ করেন। পাশাপাশি পরিবেশবান্ধব ব্যবসায়িক উদ্যোগ গ্রহণ, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রাণ-প্রকৃতি সুরক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে উদ্যোগ বাস্তবায়নের বিভিন্ন কৌশল হাতে-কলমে শেখানো হয়।


প্রশিক্ষণার্থীরা জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে তারা পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে টেকসই ও নিরাপদ ব্যবসায়িক উদ্যোগ গ্রহণে আরও উৎসাহিত হয়েছেন। একই সঙ্গে নিজেদের উদ্যোগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং সমাজ ও পরিবেশের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।


প্রকল্পটির মূল লক্ষ্য হলো ১ হাজার ১০ জন তরুণ-তরুণীকে প্রশিক্ষণের মাধ্যমে সবুজ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা। এর মাধ্যমে তরুণদের পরিবেশবান্ধব ব্যবসায়িক উদ্যোগ গ্রহণে উৎসাহিত করা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়নে তাদের সম্পৃক্ত করাই প্রকল্পের উদ্দেশ্য। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন প্রকল্প সমন্বয়কারী শরিফুল আলম, প্রকল্প কর্মকর্তা কানিজ সুলতানা এবং ফ্যাসিলিটর হাবিবুর রহমান ও তামান্না খাতুন।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর নানা অনুষ্ঠানে শরীফুজ্জামান শরীফ