বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কেরু অ্যান্ড কোম্পানিতে ২০২৬-২০২৭ মৌসুমে আখ রোপণ কার্যক্রমের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ০২-০৯-২০২৬ ইং
কেরু অ্যান্ড কোম্পানিতে ২০২৬-২০২৭ মৌসুমে আখ রোপণ কার্যক্রমের উদ্বোধন

কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডে ২০২৬-২০২৭ রোপণ মৌসুমের আনুষ্ঠানিকভাবে আখ রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সারা দেশের ৯টি চিনিকলের ৮২টি ইউনিটে একযোগে আখ রোপণের উদ্বোধন করা হয়। এর মধ্যে দর্শনা কেরু চিনিকলের ৯টি বাণিজ্যিক কৃষি খামার ও মিলের আওতায় কৃষকদের জমিতে ৬ হাজার ৩০০ একর লক্ষ্যমাত্রা নির্ধারণ করে একযোগে এই আখ রোপণ কার্যক্রমের সূচনা করা হয়।
এর মধ্যে কেরু খামারগুলোতে ১ হাজার ৬৩৮ একর এবং কৃষকদের জমিতে ৪ হাজার ১৬৪ একর আখ রোপণ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। বিগত ২০২৫-২০২৬ রোপন মৌসুমে রোপন লক্ষ্যমাত্রা ছিল ৬ হাজার একর। সেখানে অর্জিত হয়েছে ৫ হাজার ৮০২ একর। প্রথমে কৃষক লিকু শাহের জমিতে আখের চারার বীজতলা উদ্বোধন করা হয়। এরপর কেরু বাণিজ্যিক খামার আকুন্দবাড়িয়া মাঠে আখ রোপণের কার্যক্রমের শুভ সূচনা করা হয়েছে। রোপন মৌসুম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রাব্বিক হাসান।


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএসএফআইসির (সদর দপ্তর, ঢাকা) মহাব্যবস্থাপক (মিলস ফার্ম) জনাব মোহাম্মদ শহীদ উল্লাহ। এতে সভাপতিত্ব করেন কেরু অ্যান্ড কোম্পানির মহাব্যবস্থাপক (কৃষি) জনাব মোহাম্মদ আশরাফুল আলম ভূঁইয়া।


অনুষ্ঠানে ভার্চ্যুয়াল বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মো. রাব্বিক হাসান বলেন, আগামী মৌসুমের চিনির উৎপাদন বৃদ্ধি ও মিলে পর্যাপ্ত আখ সরবরাহ নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নির্ধারিত সময়ে উন্নত জাতের ও গুণগত মানসম্পন্ন আখ রোপণ শেষ করতে পারলে চিনি উৎপাদনের কাক্সিক্ষত লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে। উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মী, স্থানীয় কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক, কৃষক ও ইউনিয়ন নেতৃবৃন্দ ও সুধীজনরা উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে গণমাধ্যমের মুখোমুখি প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান