‘নজরুল বর্ষ’ উদযাপনের অংশ হিসেবে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছে জীবননগর উপজেলা প্রশাসন। গতকাল সোমবার সকাল ১০টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও দর্শনের সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দিতে এই প্রতিযোগিতার উদ্বোধর করা হয়। উদ্বোধনী পর্ব শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, নজরুল সংগীতসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার জুয়েল শেখ, কৃষি অফিসার আলমগীর হোসেন, শিক্ষা অফিসার ইসমাইল হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার, উপজেলা প্রকৌশলী আল আমিন, সমাজসেবা অফিসার জাকির উদ্দীন মোড়ল, সমবায় অফিসার নূর আলম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কবি নজরুলের কবিতা ও গান কেবল বিনোদন নয়, বরং তা মানুষের অধিকার আদায় ও পুনর্জাগরণের দীক্ষা দেয়। শৈশবে রুটির দোকানে কাজ করার কঠিন বাস্তবতাই তার মনে বিদ্রোহী মনোভাবের জন্ম দিয়েছিল।
প্রতিবেদক দামুড়হুদা