বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন (বিডিএমএ) চুয়াডাঙ্গা জেলা শাখার নবগঠিত কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন। গতকাল সোমবার জেলা পরিষদে প্রশাসকের কক্ষ এই সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন তারা।
এসময় বিডিএমএ চুয়াডাঙ্গা জেলা শাখার নবনির্বাচিত সভাপতি মো. আশরাফুল হক (শিমুল) ও সহসভাপতি আতাউর রহমান রতনের নেতৃত্বে সহ-সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক মো. সাইফুল ইসলা, কোষাধ্যক্ষ পারভেজ আলম, দপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পলাশ মালিতা, ক্রীড়া সম্পাদক রিপন, কার্যকরি সদস্য মো. ওয়াশিম আলী, সদস্য আশিকুর রহমান লিংকন, স্পর্শ চৌধুরী পলাশ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফকে নবনির্বাচিত কমিটি ফুলেল শুভেচ্ছা প্রদান করে। এসময় জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ অত্যন্ত আন্তরিকতার সাথে সংগঠনের নেতৃবৃন্দের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
তিনি বলেন, ‘চিকিৎসাসেবা একটি মহান পেশা। তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ডিপ্লোমা চিকিৎসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি নবনির্বাচিত কমিটিকে তাদের ওপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে পালন করার আহ্বান জানান। পাশাপাশি, জেলার সার্বিক চিকিৎসাসেবার মান আরও এক ধাপ এগিয়ে নেওয়া এবং ডিপ্লোমা চিকিৎসকদের পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষায় এই নেতৃত্ব সর্বদা অগ্রণী ভূমিকা পালন করবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। এসময় তিনি সংগঠনটির কল্যাণে সার্বিকভাবে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
শুভেচ্ছা বিনিময়কালে নবনির্বাচিত নেতৃবৃন্দও সংগঠনের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে এবং চুয়াডাঙ্গার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে নিজেদের দৃঢ় অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন। এসময় জেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্স ও উপ-স্বাস্থ্যকেন্দ্র থেকে আসা বিডিএমএ’র অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
বিডিএমএ চুয়াডাঙ্গা জেলা শাখার নবনির্বাচিত সভাপতি মো. আশরাফুল হক (শিমুল) বলেন, ‘আমরা আশাবাদ ব্যক্ত করি, আমাদের সংগঠন এবার আরো নতুনভাবে আরও শক্তিশালী রুপে কাজ করবে। আজকের আয়োজনে বৈরী আবহাওয়ার কারণে অনেকে উপস্থিত হতে পারেননি। পথিমধ্যেই অনেকে আটকে গেছেন, তারাও দুঃখ প্রকাশ করেছেন।’
নিজস্ব প্রতিবেদক