মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

  • আপলোড তারিখঃ ৩১-০৮-২০২৬ ইং
আলমডাঙ্গায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

যুব ফোরামের উদ্যোগে আলমডাঙ্গায় ‘প্রকৃতির জন্য শিশুরা’ শীর্ষক প্রাণ-প্রকৃতি ও পরিবেশ রক্ষাবিষয়ক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় যুব ফোরামের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. আসাদুজ্জামান লিমনের নেতৃত্বে, মিশন গ্রিন বাংলাদেশের সহযোগিতায় আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।


কর্মসূচিতে প্রায় ৫২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রাণ-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব, বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা এবং পরিবেশ সংরক্ষণে শিশুদের ভূমিকা সম্পর্কে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করা হয়। পাশাপাশি কুইজের মাধ্যমে শিক্ষার্থীদের অংশগ্রহণমূলকভাবে পরিবেশ বিষয়ে আগ্রহী করে তোলা হয়। কর্মসূচির অংশ হিসেবে ২৫ জন শিক্ষার্থীর মধ্যে বৃক্ষের চারা বিতরণ করা হয়। শিশুদের বৃক্ষরোপণে উৎসাহিত করা এবং ছোটবেলা থেকেই পরিবেশের প্রতি দায়িত্বশীল করে তোলাই ছিল এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।


যুব ফোরামের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. আসাদুজ্জামান লিমন বলেন, পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরির কাজ শুধু একটি দিনের কর্মসূচিতে সীমাবদ্ধ নয়। শিশু ও তরুণদের পরিবেশবান্ধব উদ্যোগের সঙ্গে যুক্ত করে একটি সবুজ ও বাসযোগ্য ভবিষ্যৎ গড়ে তুলতে যুব ফোরাম ধারাবাহিকভাবে কাজ করতে চায়। ভবিষ্যতেও সংগঠনটি জলবায়ু, পরিবেশ সংরক্ষণ ও সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে। কর্মসূচিতে যুব ফোরামের সদস্য জান্নাতুল ফেরদৌস চুমকি, মাহফুজুর রহমান সবুজসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

চাচাতো ভাইয়ের দায়ের কো পে পা বিচ্ছিন্ন কৃষকের