রবিবার, ৩০ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা ৬ বিজিবির চোরাচালান ও মাদকবিরোধী অভিযান

৩৯ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ
  • আপলোড তারিখঃ ৩০-০৮-২০২৬ ইং
চুয়াডাঙ্গা ৬ বিজিবির চোরাচালান ও মাদকবিরোধী অভিযান

সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে পরিচালিত বিশেষ অভিযানে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ করেছে। গতকাল শনিবার ব্যাটালিয়নের অধীনস্থ ফুলবাড়ী, আনন্দবাস, নাজিরাকোনা এবং বারাদী বিওপির টহল দল কর্তৃক সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন মালামাল আটক করা হয়।


জব্দ মালামালের মধ্যে রয়েছেÑ ২ কেজি ভারতীয় গাঁজা, ৭০ বোতল ভারতীয় মদ, ৬ হাজার পিস ভারতীয় সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ৫ হাজার ৯০০ পিস ভারতীয় ডেক্সাম্যাথাসন ট্যাবলেট, ৬৯৬ পিস ভারতীয় সিলডেনাফিল ট্যাবলেট এবং ৫৬ পিস ভারতীয় কসমেটিক্স। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৩৯ লাখ ২ হাজার ৭৬০ টাকা।


চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বলেন, দেশের সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। তিনি আরও বলেন, ‘বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান এবং অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্তকে নিরাপদ ও অপরাধমুক্ত রাখতে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’



কমেন্ট বক্স
notebook

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ