সোমবার, ৩১ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের হেলথ ক্যাম্প

  • আপলোড তারিখঃ ৩০-০৮-২০২৬ ইং
চুয়াডাঙ্গা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের হেলথ ক্যাম্প

শিক্ষার্থীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে প্রাথমিক ধারণা দিতে চুয়াডাঙ্গা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী হালিম মাহমুদ ভূঁইয়ার সভাপতিত্বে গত বৃহস্পতিবার কলেজ প্রাঙ্গণে এ হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়।


হেলথ ক্যাম্পে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয়, রক্তচাপ পরীক্ষা এবং বিভিন্ন স্বাস্থ্যসচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়। শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি তাদের মধ্যে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস গড়ে তোলাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।


চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্বিক সহযোগিতায় এবং চুয়াডাঙ্গা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে দিনব্যাপী এ স্বাস্থ্য কার্যক্রম পরিচালিত হয়। এতে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে চুয়াডাঙ্গা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকসহ হেলথ ক্যাম্পের সার্বিক কার্যক্রমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সহযোগিতা করেন।



কমেন্ট বক্স
notebook

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ