রবিবার, ৩০ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়ায় ব্যবসায়ী আলীর ইন্তেকাল

  • আপলোড তারিখঃ ৩০-০৮-২০২৬ ইং
আন্দুলবাড়ীয়ায় ব্যবসায়ী আলীর ইন্তেকাল

জীবননগরের আন্দুলবাড়ীয়া বাজারের বিশিষ্ট চাল ও ভূষিমাল ব্যবসায়ী আব্দুল কাদেরের ছোট ভাই নাজের আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবত অনেক রোগ-ভোগ ও শোকের পর দুরারোগ্য ব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ভারতের ভেলরে চিকিৎসা শেষে আন্দুলবাড়ীয়া হারদা পাড়ার নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার দিবাগত রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 


মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে, ভাই, বোন, নিকট আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শনিবার যোহরের নামাজের পর বেলা আড়াইটায় আন্দুলবাড়ীয়ার পীরে কামেল হযরত খাজা পারেশ সাহেবের দরগা, কেন্দ্রীয় কবরস্থান ও ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মরহুমের নামাজে জানাজায় ইমামতি করেন মরহুমের জামাতা হযরত মাওলানা তরিকুল ইসলাম। 
এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আন্দুলবাড়ীয়া বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার শেখ আতিয়ার রহমান, হযরত মাওলানা মুফতি শহিদুল ইসলাম সোহেল আশরাফী প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ