রবিবার, ৩০ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরের দেহাটি বাজার কমিটির নির্বাচন

তরিকুল সভাপতি, মারুফ-রিপন সম্পাদক
  • আপলোড তারিখঃ ৩০-০৮-২০২৬ ইং
জীবননগরের দেহাটি বাজার কমিটির নির্বাচন

উৎসবমুখর পরিবেশে জেলার জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের দেহাটি বাজার কমিটির নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ঐক্যবদ্ধ ব্যবসায়ী প্যানেল ও সাদা প্যানেল দুটি সরাসরি ভোট যুদ্ধে অংশ নেন। আনুষ্ঠানিকভাবে প্রাপ্ত ফলাফল ঘোষণা অনুযায়ী বেসরকারিভাবে ৪৮ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ঐক্যবদ্ধ ব্যবসায়ী প্যানেল থেকে তরিকুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিকুজ্জামান রিপন (সাদা প্যানেল) ৪৪ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। 


সহসভাপতি পদে মুজাহিদুল হাসান ৪৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শরীফ খান ৪১ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। ঐক্যবদ্ধ ব্যবসায়ী প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে মারুফ হোসেন (ক) ও আক্তারুজ্জামান তালেব (খ) সমান সংখ্যক ৪৮ ভোট পেয়ে যৌথভাবে নির্বাচিত হয়েছেন। সহ-সম্পাদক পদে হিরু শাহ ৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কেডিকে ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও বিশিষ্ট ইটভাটা ব্যবসায়ী শামীম শাহের সহোদর সোহাগ হোসেন ৪১ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে ঐক্যবদ্ধ ব্যবসায়ী প্যানেলের আব্দুল মমিন ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সুজন শাহ ৪৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
সদস্য পদে আশরাফুল হক ও রাজন জোয়ার্দ্দার ৪৬ সমান সংখ্যক ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, হাবিবুল বাশার ৪৯ ও মোস্তফা কামাল ৪৩ ভোট পেয়ে পৃথকভাবে নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনার সূত্রে জানা গেছে, মোট ভোটারের সংখ্যা ছিল ৯৫ জন। তার মধ্যে ভোট পড়েছে ৯৫। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে বা নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব ও কর্তব্য পালন করেন মেহেদী হাসান। সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সাইফুল ইসলাম, বাবলুর রহমান, তারিকুজ্জামান তারিক, অ্যাডভোকেট তানভীর আহমেদ শাওন।



কমেন্ট বক্স
notebook

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ