শনিবার, ২৯ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় সাহিত্য আসর ‘পদধ্বনি’ অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ২৮-০৮-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় সাহিত্য আসর ‘পদধ্বনি’ অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য পাঠের আসর ‘পদধ্বনি’-এর ১৬৩০তম পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় পরিষদের নিজস্ব কার্যালয় কুঞ্জ আফিয়েত এ আসর অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ, সঞ্চালনায় ছিলেন মিম্মা সুলতানা মিতা। শুরুতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যু দিবস উপলক্ষে তাঁর সাহিত্য কর্ম নিয়ে আলোচনা করেন সভাপতি ইকবাল আতাহার তাজ।


অনুষ্ঠানে স্বরচিত লেখা পাঠ করেন হারুন অর রশিদ, মরিয়ম সুলতানা ভুবন, কাজল মল্লিক, বনলতা, সুনু মোল্লা, মর্জিনা খাতুন, মোজাম্মেল হক, মো. আব্বাস উদ্দীন, মো. আনছার আলী, খালেকুজ্জামান, মো. শহিদুল ইসলাম, জি এম জোয়ার্দার, হুমায়ুন কবীর, আবু নাসিফ খলিল ও মিম্মা সুলতানা মিতা। পাঠকদের লেখা ও সাহিত্য নিয়ে গঠনমূলক আলোচনা ও পরামর্শ প্রদান করেন ইকবাল আতাহার তাজ, হুমায়ুন কবীর, আবু নাসিফ খলিল, মো. আনছার আলী।
সভাপতি ইকবাল আতাহার তাজের সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে ঐতিহ্যবাহী ‘পদধ্বনি’ আসরের ১৬৩০তম পর্বের সফল সমাপ্তি ঘটে। চুয়াডাঙ্গার স্থানীয় কবি ও সাহিত্যিকদের এই মিলনমেলায় জেলার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বগণ উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

বাল্যবিবাহ প্রতিরোধে ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের প্রশিক্ষণ