শনিবার, ২৯ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হোটেল সাহিদ প্যালেসের পৃষ্ঠপোষকতায় ডুসাকের দুই দিনব্যাপী ক্রীড়া উৎসব

ফুটবলে আলমডাঙ্গাকে হারিয়ে জীবননগর চ্যাম্পিয়ন
  • আপলোড তারিখঃ ২৮-০৮-২০২৬ ইং
হোটেল সাহিদ প্যালেসের পৃষ্ঠপোষকতায় ডুসাকের দুই দিনব্যাপী ক্রীড়া উৎসব

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গা (ডুসাক) আয়োজিত দুই দিনব্যাপী ক্রীড়া উৎসব শেষ হয়েছে। চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী হোটেল সাহিদ প্যালেসের প্রধান পৃষ্ঠপোষকতায় বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হল মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।


ক্রীড়া উৎসবে পুরুষ শিক্ষার্থীদের জন্য আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট এবং নারী শিক্ষার্থীদের জন্য চেয়ার সিটিং ও বল ইন বাস্কেট প্রতিযোগিতার আয়োজন করা হয়। নারী শিক্ষার্থীদের প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন নাহিদা আক্তার জলি, লিজিয়া পারভীন মনিকা ও মহুয়া খাতুন। আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আলমডাঙ্গার লালব্রিজ ওয়ারিয়র্সকে টাইব্রেকারে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জীবননগরের ট্রপিক ওয়ারিয়র্স।


টুর্নামেন্টে চুয়াডাঙ্গার চার উপজেলার প্রতিনিধিত্ব করে চারটি দল। দলগুলো হলো- দামুড়হুদার কেরু স্পার্টানস, আলমডাঙ্গার লালব্রিজ ওয়ারিয়র্স, চুয়াডাঙ্গা সদরের মাথাভাঙ্গা ডোমিনেটরস এবং জীবননগরের ট্রপিক ওয়ারিয়র্স।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জীবননগরের জাহিদুল ইসলাম। সেরা গোলকিপারের পুরস্কার পেয়েছেন আলমডাঙ্গার মাহফুজ আহমেদ এবং সর্বোচ্চ গোলদাতা হয়েছেন একই উপজেলার মোহাম্মদ কিল্টন আলী।
ফাইনাল ম্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ডুসাকের প্রধান উপদেষ্টা, এনআরবি ওয়ার্ল্ডের সভাপতি, বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুর (বিডিচ্যাম)-এর প্রেসিডেন্ট ও হোটেল সাহিদ প্যালেসের ব্যবস্থাপনা পরিচালক চুয়াডাঙ্গার কৃতী সন্তান মো. সাহিদুজ্জামান টরিক। টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ছিল চুয়াডাঙ্গার সাহিদ গ্রুপের প্রতিষ্ঠান হোটেল সাহিদ প্যালেস।


এ উপলক্ষে এক বার্তায় মো. সাহিদুজ্জামান টরিক বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি তরুণদের মানসিক বিকাশ, নেতৃত্বের গুণাবলি ও শৃঙ্খলাবোধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একাডেমিক ব্যস্ততার পাশাপাশি এ ধরনের আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য আরও বাড়াবে।


সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুসাকের উপদেষ্টা মহসিন কবির, মাসুদুর রহমান ও সিনিয়র জজ মো. ফিরোজ আহমেদ। ডুসাকের সভাপতি মাহমুদুল হাসান ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মো. নাজমুস সাকিব টুর্নামেন্টের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।



কমেন্ট বক্স
notebook

বাল্যবিবাহ প্রতিরোধে ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের প্রশিক্ষণ