শনিবার, ২৯ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা পরাণপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ২৮-০৮-২০২৬ ইং
দর্শনা পরাণপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

দর্শনা পরানপুর যুব-সমাজের উদ্যোগে মাসব্যাপী ফুটবল খেলার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক ও সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বুলেট, সমন্বয়ক নাহারুল ইসলাম ও অবসরপ্রাপ্ত পৌর কর্মকর্তা সরোয়ার হোসেন ফুটবলে শট মেরে ফাইনাল খেলার উদ্বোধন করেন। পরানপুর যুব-সমাজের উদ্যোগে গত ২৪ জুলাই ৮টি দলের মধ্যে খেলা শুর হয়। এরপর ৮টি দলের মধ্যে পরানপুর বেকার মোড় স্পোর্টিং ক্লাব বনাম আরিফ ইলেক্ট্রিক দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উভয় পক্ষের কোনো পক্ষ কেউ গোল করতে না পারায় টাইব্রেকারে ৫-৩ গোলে বিজয়ী হয়েছে আরিফ ইলেক্টিক। এ ফাইনাল খেলা দেখতে শত শত গ্রামবাসী আসে। এ সময় মাঠের চারপাশ আনন্দে ভরে উঠে।



কমেন্ট বক্স
notebook

বাল্যবিবাহ প্রতিরোধে ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের প্রশিক্ষণ