মুজিবনগর থানা-পুলিশ গত বুধবার উপজেলার বল্লভপুর ও মোনাখালী গ্রামে পৃথক দুটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৫০ গ্রাম গাঁজা ও ১ গ্রাম হেরোইনসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতরা হলেন বল্লভপুর গ্রামের মৃত সনজিত এর ছেলে রুপক মন্ডল (৩০) ও মোনাখালী গ্রামের জাকিরুল ইসলামের ছেলে নাহিদ ইসলাম (৩০) ও একই গ্রামের খোকনের ছেলে রায়হান (৩৩)।
মুজিবনগর থানা-পুলিশের এএস আই শফিকুল ইসলাম ও এসআই রাজিব নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে এই দুটি অভিযান পরিচালনা করেন। এসআই রাজিব ও এএসআই শফিকুল ইসলাম জানান, মেহেরপুর পুলিশ সুপারের নির্দেশেশনা মোতাবেক গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানাধীন মোনাখালী ও বল্লভপুর এলাকায় অভিযান চালিয়ে আসামি রুপক মন্ডল ১৫০ গ্রাম গাঁজা ও মোনাখালী উত্তর পাড়া থেকে জাকিরুল ইসলাম ও রায়হানকে ১ গ্রাম পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার করা হয়।
মুজিবনগর থানার ইনচার্জ (ওসি) উত্তম কুমার দাস জানান, তাদের বিরুদ্ধে মুজিবনগর থানায় মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করে মেহেরপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মুজিবনগর অফিস