শুক্রবার, ২৮ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের কমিটি

সভাপতি শিমুল ও সম্পাদক রোকন
  • আপলোড তারিখঃ ২৮-০৮-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের কমিটি

বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন (বিডিএমএ) চুয়াডাঙ্গা জেলা শাখার নতুন জেলা কার্যনির্বাহী পরিষদের অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব এস এম মনিরুল ইসলাম সম্প্রতি এ কমিটির অনুমোদন প্রদান করেন। অনুমোদিত কমিটিতে সভাপতি পদে সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফুল হক (শিমুল) এবং সাধারণ সম্পাদক পদে সদর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের মো. রোকনুজ্জামান রোকন দায়িত্ব পেয়েছেন।


কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন পদ্মবিলা পরিবার পরিকল্পনা কেন্দ্রের রাশেদ আহমেদ রণ্টু। এছাড়া সহসভাপতি পদে মনোনীত হয়েছেন আলমডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের জালাল উদ্দিন ও সাইফুল ইসলাম, জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সের আতাউর রহমান রতন, আলমডাঙ্গা খাদিমপুর পরিবার পরিকল্পনা কেন্দ্রের আহসানুল হক এবং দামুড়হুদা হাউলি পরিবার পরিকল্পনা কেন্দ্রের মাসুম বিল্লাহ। সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সদর স্বাস্থ্য ও প.প. অফিসের আনিসুর রহমান টিপন এবং দামুড়হুদা জুড়ানপুর উপ-স্বাস্থ্যকেন্দ্রের মো. জামাল উদ্দিন।


সংগঠনের অন্যান্য সম্পাদকীয় পদে দায়িত্ব পেয়েছেন- সাংগঠনিক সম্পাদক পদে সদর বেগমপুর প.প. কেন্দ্রের মো. আলমগীর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আলমডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের মো. শাহরিয়ার রহমান কাজল, অর্থ সম্পাদক সদর জেনারেল প্র্যাকটিশনার মো. পারভেজ আলম, দপ্তর সম্পাদক মো. ওহিদুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক দামুড়হুদা চন্দ্রাবাস উপ-স্বাস্থ্যকেন্দ্রের মো. সাইফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মো. রিপন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সের মো. জাহাঙ্গীর আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পলাশ মালিথা, তথ্য ও গবেষণা সম্পাদক আলমডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের মো. সেলিম রেজা সুমন, সংরক্ষিত কর্মসংস্থান সম্পাদক জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সের মো. রাশেদ আহমেদ রিপন, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আলমডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের মো. আবুল কালাম আজাদ, ধর্ম সম্পাদক (মুসলিম) স্বাস্থ্য বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা শামিম আহমেদ, ধর্ম সম্পাদক (অন্যান্য) আলমডাঙ্গা জেনারেল প্র্যাকটিশনার সুফল কুমার এবং মহিলা সম্পাদক পদে ইমপ্যাক্ট হাসপাতাল প্রাইভেটের মোছা. শাহনাজ বিন তাজ (নাজু)।


এছাড়া কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন- দামুড়হুদা কুড়ুলগাছি উপ-স্বাস্থ্যকেন্দ্রের আক্তারুজ্জামান, সদর স্বাস্থ্য ও প.প. অফিসের মো. মোকলেসুর রহমান (নান্নু) ও সানজিদ রুহিনা দীবা, দামুড়হুদা মেমনগর উপ-স্বাস্থ্যকেন্দ্রের মো. ওয়াসিম, নতিপোতা উপ-স্বাস্থ্যকেন্দ্রের আশিকুর রহমান আশিক, আলমডাঙ্গা মুন্সিগঞ্জ উপ-স্বাস্থ্যকেন্দ্রের নাহিদা সুলতানা এবং চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট চক্ষু হাসপাতালের বাবুল আক্তার।


এদিকে, কমিটি অনুমোদনের পর চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন স্তরের ডিপ্লোমা স্বাস্থ্যকর্মী ও সুশীল সমাজের পক্ষ থেকে নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। তারা আশা প্রকাশ করেন, অভিজ্ঞ ও ত্যাগী চিকিৎসকদের সমন্বয়ে গঠিত এ কমিটি জেলায় চিকিৎসাসেবার মান বাড়াতে এবং ডিপ্লোমা চিকিৎসকদের অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা রাখবে।



কমেন্ট বক্স