শুক্রবার, ২৮ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

এনসিপি নেতা এহসানের বাবা ইউসুফ আলী মোল্লার মৃত্যু

  • আপলোড তারিখঃ ২৮-০৮-২০২৬ ইং
এনসিপি নেতা এহসানের বাবা ইউসুফ আলী মোল্লার মৃত্যু

আলমডাঙ্গা পৌর শহরের কোর্টপাড়া এলাকার বাসিন্দা ও বিশিষ্ট কাঁচামাল ব্যবসায়ী ইউসুফ আলী মোল্লা (৭৫) আর নেই। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। গত বুধবার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। ইউসুফ আলী মোল্লা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব মোল্লা মোহাম্মদ ফারুক এহসানের বাবা। এহসান জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক হিসেবে পরিচিত।
ইউসুফ আলী মোল্লা দীর্ঘদিন ধরে আলমডাঙ্গায় কাঁচামালের ব্যবসা করতেন। ব্যবসার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত ছিলেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আত্মীয়-স্বজন, ব্যবসায়ী, পরিচিতজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।


গত বুধবার বাদ আসর আলমডাঙ্গা দারুসসালাম ঈদগাহ ময়দানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। ইউসুফ আলী মোল্লার মৃত্যুতে বিভিন্ন মহলের নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা শোক জানিয়েছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। মরহুমের রুহের মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।



কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে র‌্যাবের মাদক বিরোধী অভিযান