বুধবার, ২৬ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ে নবনির্বাচিত

এডহক কমিটির দায়িত্ব গ্রহণ ও সংবর্ধনা
  • আপলোড তারিখঃ ২৬-০৮-২০২৬ ইং
দামুড়হুদার জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ে নবনির্বাচিত

দামুড়হুদা উপজেলার জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ে নবনির্বাচিত এডহক কমিটির দায়িত্ব গ্রহণ উপলক্ষে পরিচিতি সভা ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 


দামুড়হুদা উপজেলার জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ে নবনির্বাচিত এডহক কমিটির দায়িত্ব গ্রহণ উপলক্ষে পরিচিতি সভায় শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের মেধা ও সাফল্যের স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।


নবনির্বাচিত এডহক কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাধারণ শিক্ষক সদস্য মো. নাজমুল হাসান, অভিভাবক সদস্য মো. আব্দুল আলিম এবং সদস্য সচিব মো. মুনছুর আলী। অনুষ্ঠানে জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুনছুর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আব্দুল ওদুদ শাহ্ ডিগ্রি কলেজের সভাপতি মো. রফিকুল হাসান তনু।


বিশেষ অতিথি ছিলেন হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইউসুফ আলী, সহসভাপতি মহিউদ্দীন, সাধারণ সম্পাদক মো. নাফিজ আখতার সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক মালেক রুস্তম। এছাড়া উপস্থিত ছিলেন বিএনপির প্রবীণ নেতা পিয়ার মোহাম্মদ, জসিম উদ্দীন চকলা, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদলের সদস্য হুমায়ূন কবির ডাবলু ও মোমিনুল ইসলাম এবং হাউলী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফারুক হোসাইন বাবু। অনুষ্ঠান সঞ্চালনা করেন জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শহিদুল ইসলাম।



কমেন্ট বক্স
notebook

ছায়া মন্ত্রিসভার পথে বিরোধীদল, ক্ষমতার আয়নায় বিকল্প মুখ