বুধবার, ২৬ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে গাঁজাসহ আটক দুই যুবকের কারাদণ্ড

  • আপলোড তারিখঃ ২৬-০৮-২০২৬ ইং
মেহেরপুরে গাঁজাসহ আটক দুই যুবকের কারাদণ্ড

মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতে গাঁজা সেবন ও সংরক্ষণের দায়ে দুই যুবককে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। ‎গতকাল মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই দণ্ডাদেশ দিয়ে তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়। 


দণ্ডিতরা হলেন- মেহেরপুর শহরের নতুনপাড়া এলাকার রাকিবুল ইসলাম (২০) এবং গোভীপুর এলাকার মিম আলী (২২)। মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়েরনির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূবন চন্দ্র হালদার এ আদেশ দেন। এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত মেহেরপুর সহকারী পরিচালক মোহা. রাসেল আহমেদের নেতৃত্বে সদর উপজেলার আমঝুপি, মিয়াপাড়া, গোভীপুর, বেড়পাড়াসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। 


এসময় গাঁজা সেবন ও সংরক্ষণের অভিযোগে নতুনপাড়া এলাকার রাকিবুল ইসলাম (২০) এবং গোভীপুর এলাকার মিম আলীকে (২২) আটক করা হয়। তাদের কাছ থেকে ৪০ গ্রাম গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই আসামিকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।



কমেন্ট বক্স
notebook

ছায়া মন্ত্রিসভার পথে বিরোধীদল, ক্ষমতার আয়নায় বিকল্প মুখ