বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী হওয়ায় শুভেচ্ছা জানিয়েছে মেহেরপুর বিজেপি। গত রোববার কর্মস্থলে প্রথম দিনে সকলের সাথে শুভেচ্ছা বিনিময়ের মধ্যদিয়ে সচিবালয় অফিস কার্যক্রম শুরু করেন মন্ত্রী।
মেহেরপুর জেলা বিজেপির আহ্বায়ক কামরুল হাসান এক বিবৃতিতে জানিয়েছেন, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ। তিনি বলেন, মহান আল্লাহ যেন তাকে (ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থকে) সততা, নিষ্ঠা ও প্রজ্ঞার সঙ্গে তাঁর ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার তৌফিক দান করেন। মেহেরপুর জেলা বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি ও মেহেরপুরবাসীরপক্ষ থেকে শুভেচ্ছা ও শুভকামনা মন্ত্রী মহোদয়ের জন্য। মন্ত্রণালয়ের সকল দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে সামনের দিকে এগিয়ে যাবে ইনশাল্লাহ।’
নিজস্ব প্রতিবেদক