ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গা উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া মঞ্চের ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে ফাহমিদুর রহমান মুনকে সভাপতি ও এস এম সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা জেলা জিয়া মঞ্চের সভাপতি শহিদ বিশ্বাস ও সাধারণ সম্পাদক শাহাজান মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে সহসভাপতি হুমায়ন কবীর, সহসভাপতি বুলবুল আহমেদ শিপন, আনিসুর রহমান সুমন ও ইমাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদ, সেলিম হোসেন, মুনতাজ আলী ও জামিল আক্তার জুল, সাংগঠনিক সম্পাদক সুইট ইউসুফম, সহ-সাংগঠনিক সম্পাদক লিটন আহমেদ, নাসিম পারভেজ, অর্থ সম্পাদক জাফর ইকবাল রাজা, সহ-অর্থ সম্পাদক রাসেল আহমেদ, দপ্তর সম্পাদক ইমরুল সাহেদ রনি, সহ-দপ্তর সম্পাদক শিমুল রানা, প্রচার সম্পাদক আনিসুর রহমান, সহ-প্রচার সম্পাদক সেলিম হোসেন, আন্তর্জাতিক সম্পাদক জিনারুল ইসলাম, সহ-আন্তর্জাতিক সম্পাদক জাহাঙ্গীর আলম, যোগাযোগ সম্পাদক আলামিন ইসলাম হিমেল এবং সহ-যোগাযোগ সম্পাদক মাসুদ রানাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন রেজাউল করীম, শাহানুর, বাশার খান, মনিরুজ্জামান মনি, রাসেল, মোহাম্মদ আলী, বাচ্চু হোসেন, জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম তোতা, হাসমত উল্লাহ, রুবেল খন্দকার, টিলু হোসেন, মীম, সন্টু, রাশিদুল ইসলাম, সুমন আলী, উজ্জ্বল শেখ, জাহাঙ্গীর হোসেন, আলম মেম্বার, ইদ্রিস মেম্বার, সাইফুল ইসলাম, টিটুল, শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, জিয়াউর রহমান, আব্দুস সাত্তার ও মহাবুল আলম প্রমুখ।
নতুন কমিটির নেতৃবৃন্দ সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার পাশাপাশি জিয়া মঞ্চের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
সমীকরণ প্রতিবেদন