শুক্রবার, ২১ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ভিডব্লিউবি ও খাদ্যবান্ধব কর্মসূচিতে দ্বৈত অন্তর্ভুক্তির কারণে সিদ্ধান্ত

চুয়াডাঙ্গায় খাদ্যবান্ধব কর্মসূচি থেকে বাদ ১৮ জন
  • আপলোড তারিখঃ ২১-০৮-২০২৬ ইং
ভিডব্লিউবি ও খাদ্যবান্ধব কর্মসূচিতে দ্বৈত অন্তর্ভুক্তির কারণে সিদ্ধান্ত

চুয়াডাঙ্গা সদর উপজেলা খাদ্যবান্ধব কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র। সভায় উপজেলার খাদ্যবান্ধব কর্মসূচির নির্বাচিত ১৮ জন উপকারভোগীর নাম বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। তারা একই সঙ্গে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) ও খাদ্যবান্ধব কর্মসূচির তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।


সভায় জানানো হয়, জুলাই-২০২৫ থেকে ২০২৭ সাল পর্যন্ত ভিডব্লিউবি কার্যক্রমের নতুন চক্রে ওই ১৮ জন অন্তর্ভুক্ত হয়েছেন। এর ফলে তাদের নাম খাদ্যবান্ধব কর্মসূচির তালিকায় থাকায় দ্বৈত সুবিধা পাওয়ার সুযোগ তৈরি হয়। তাই খাদ্যবান্ধব কর্মসূচির সুবিধাভোগী হিসেবে তাদের নির্বাচন বাতিল করা হয়েছে। তবে তারা ভিডব্লিউবি কার্যক্রমের সুবিধা ভোগ করবেন।


সভায় উপজেলা খাদ্যবান্ধব কমিটির সদস্যসচিব ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসান মিয়া, সদস্য চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, উপজেলা কৃষি কর্মকর্তা আনিছুর রহমান, সমাজসেবা কর্মকর্তা সাঈদ হাসান, পরিসংখ্যান কর্মকর্তা বিল্লাল হোসেন এবং শিক্ষা কর্মকর্তা লায়লা তাসলিমা নাসরিন উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স