বৃহস্পতিবার, ২০ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর সীমান্ত দিয়ে এক ভারতীয় নাগরিকসহ

৭ বাংলাদেশিকে পুশইন, থানায় মামলা
  • আপলোড তারিখঃ ২০-০৮-২০২৬ ইং
জীবননগর সীমান্ত দিয়ে এক ভারতীয় নাগরিকসহ

জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত দিয়ে এক ভারতীয় নাগরিকসহ ৭ জন বাংলাদেশি নাগরিককে পুশইন করেছে ভারতীয় পুলিশ। গতকাল বুধবার সকাল ছয়টার দিকে জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়। পরে জীবননগর শহর এলাকায় পৌঁছালে স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। তাদের মধ্যে চারজন বাংলাদেশি এবং একজন ভারতীয় নাগরিক রয়েছেন।


আটক ব্যক্তিরা হলেন- বাগেরহাটের শরণখোলার আব্দুস শুকুর খান, সিলেটের শারমিন আক্তার রুমি ও হামিদা, চাঁদপুরের নয়ন এবং ভারতের কলকাতার বাসিন্দা নিয়ান। স্থানীয়দের অভিযোগ, সীমান্তে দিয়ে পুশইনের পর তারা বাংলাদেশে প্রবেশে করে। পরে তারা জীবননগর শহরের দিকে আসছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে পড়লে তাদের আটক করা হয়। পরে খবর পেয়ে জীবননগর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।


এদিকে, স্থানীয় সূত্রে বেনীপুর সীমান্ত এলাকার হাসিবুল ও আসমাউল নামে দুই ব্যক্তির নাম উঠে এসেছে। স্থানীয়দের অভিযোগ, তারা সীমান্ত পারাপারে সহায়তা করেছেন। তবে এ অভিযোগের সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। জীবননগর থানা অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ জানান, আটক ৭ জনকে থানায় নেওয়া হয়েছিল। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।


তাদের মধ্যে কেউ ভারতীয় নাগরিক আছে কী জানতে চাইলে ওসি বলেন, একজন হিন্দি ভাষায় কথা বলছে। তিনি ভারতীয় নাগরিক বলে জানিয়েছেন। বিষয়টি যাচাই করা হচ্ছে।



কমেন্ট বক্স
notebook

শৈলকূপায় স্বেচ্ছাশ্রমে ১৩ কিলোমিটার খাল পরিষ্কার