বৃহস্পতিবার, ২০ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সৌদিতে প্রবাসী স্বামীর মৃত্যু, খবর পেয়ে স্ট্রোকে স্ত্রী

  • আপলোড তারিখঃ ২০-০৮-২০২৬ ইং
সৌদিতে প্রবাসী স্বামীর মৃত্যু, খবর পেয়ে স্ট্রোকে স্ত্রী

সৌদি আরবে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সফর উদ্দিন (৪০) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। স্বামীর অসুস্থতার খবর পাওয়ার পর একই দিন ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন তার স্ত্রী রাখি রাশিদুন নাহার ওরফে ববিতা খাতুন (৩৫)। বর্তমানে তিনি ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন


নিহত সফর উদ্দিন চুয়াডাঙ্গার দর্শনা থানার শ্যামপুর গ্রামের মৃত শওকত আলী মোল্লার ছেলে। তিনি দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক, দর্শনা পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও সাংবাদিক শরীফ উদ্দিনের ভাই। পারিবারিক সূত্রে জানা গেছে, সৌদি আরবের আভা শহরে কর্মরত অবস্থায় গত ১০ আগস্ট ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন সফর উদ্দিন। এরপর স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। দীর্ঘ ৯ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে গত মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


এদিকে, স্বামীর স্ট্রোকে আক্রান্ত হওয়ার খবর দেশে পৌঁছালে তা সহ্য করতে না পেরে সেদিনই ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন স্ত্রী ববিতা খাতুন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। ববিতা খাতুন দামুড়হুদা উপজেলা মহিলা জামায়াতের সভানেত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।


সফর উদ্দিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দর্শনার শ্যামপুরসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর মো. রুহুল আমিন গত মঙ্গলবার রাতে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে ছুটে যান। সেখানে তিনি চিকিৎসাধীন ববিতা খাতুনের সন্তান ও স্বজনদের সঙ্গে কথা বলেন, তাদের সমবেদনা জানান এবং তাঁর চিকিৎসার খোঁজখবর নেন।


জানা গেছে, সফর উদ্দিনের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের মাধ্যমে প্রশাসনিক উদ্যোগ নেওয়া হচ্ছে। মৃত্যুকালে সফর উদ্দিন বৃদ্ধা মা, চিকিৎসাধীন স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, তিন ভাই, তিন বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।



কমেন্ট বক্স
notebook

শৈলকূপায় স্বেচ্ছাশ্রমে ১৩ কিলোমিটার খাল পরিষ্কার