দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নে হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদ হলরুমের সামনে এ কার্যক্রম শুরু হয়। কার্যক্রমের উদ্বোধন করেন দামুড়হুদা উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক হুসনে মোবারক শিলন, কুড়ুলগাছি ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক জুয়েল খান এবং কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা নুর জাহান, রিয়া-রিত্তি স্টোরের মালিক ও টিসিবি ডিলার মো. আব্দুর রাজ্জাক, প্যানেল চেয়ারম্যান ফরহাদ হোসেন, ৩ নম্বর ওয়ার্ড সদস্য আহসান হাবিব ঝণ্টু, সংরক্ষিত মহিলা সদস্য আফতাহারুন্নেসাসহ স্থানীয় জনপ্রতিনিধিরা। এদিন ইউনিয়নের ১ হাজার ৫২৬টি পরিবারের মাঝে টিসিবির প্যাকেজ পণ্য বিক্রি করা হয়। প্রতিটি প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয় ৪৯৫ টাকা। প্রতিটি প্যাকেজে ছিল ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি, একটি লাক্স সাবান এবং ৫০০ গ্রাম ওজনের এক প্যাকেট হুইল পাউডার।
প্রতিবেদক কুড়ুলগাছি