চুয়াডাঙ্গা জেলার বিচার বিভাগীয় বিভিন্ন আদালতে পূর্বে নিয়োগকৃত সকল সরকারি আইনজীবীর নিয়োগ আদেশ বাতিল করে নতুন আইন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা) থেকে গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই আদেশ জারি করা হয়। ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির (Code of Criminal Procedure) ৪৯২ ধারা এবং ১৯৬০ সালের ‘লিগ্যাল রিমেম্ব্রান্সার্স ম্যানুয়াল’ (Legal Remembrancer's Manual)-এর সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী সরকারের প্রদত্ত ক্ষমতাবলে এই নিয়োগ প্রদান করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (জিপি) পদে অ্যাড. মো. আব্দুল খালেক এবং পাবলিক প্রসিকিউটর (পিপি) পদে অ্যাড. মো. মারুফ সারোয়ার বাবু নিয়োগ পেয়েছেন। এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর পদে অ্যাড. মুন্সি মো. শাহাজাহান মুকুল এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর পদে আ.স.ম আবদুর রউফ নিয়োগ পেয়েছেন। একই আদেশে জেলা জজ আদালত, পারিবারিক আপিল আদালত, দায়রা জজ আদালত ও ট্রাইব্যুনালসমূহে একাধিক অতিরিক্ত ও সহকারী আইন কর্মকর্তা পদে নিয়োগ সম্পন্ন হয়েছে।
পারিবারিক আপিল আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি হিসেবে অ্যাড. মো. বদিউজ্জামান বদি এবং অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে অ্যাড. সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম নিয়োগ পেয়েছেন। জেলা জজ আদালতে অতিরিক্ত সরকারি কৌঁসুলি পদে অ্যাড. এস.এম. আসাদুজ্জামান গনি সালাম ও অ্যাড. সৈয়দ হেদায়েত হোসেন আসলামকে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া দায়রা জজ আদালতে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে অ্যাড. মো. সিরাজুল ইসলাম-১, অ্যাড. এস.এন.এ হাসেমী, অ্যাড. মো. আহসান আলী, অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, অ্যাড. মো. আব্দুল মজিদ ও অ্যাড. মোছা. আফরোজা আক্তার দায়িত্ব পেয়েছেন। এছাড়া জেলা ও দায়রা জজ আদালতে বেশ কয়েকজন সহকারী সরকারি কৌঁসুলি (এজিপি) ও সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) নিয়োগ করা হয়েছে। এজিপি পদে নিয়োগ পেয়েছেন অ্যাড. মো. আলী হোসেন, অ্যাড. মো. আব্দুল্লাহ আল মামুন এরশাদ, অ্যাড. মো. জামাল উদ্দিন, অ্যাড. এস.এম হুমায়ুন কবীর ও অ্যাড. মোছা. সেলিনা খাতুন।
অন্যদিকে এপিপি পদে ১৮ জন আইনজীবীকে নিয়োগ দেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছেন মো. মঈন উদ্দীন (মঈনুল), মো. মানজার আলী জোয়ার্দ্দার (হেলাল), এস.এম সাইদুজ্জামান গনি টোটন, মো. জিলুর রহমান জালাল, মো. আসাদুজ্জামান মিল্টন, মো. মাসুদুর রহমান, মো. ফারজ আলী, মো. মশিউর রহমান পারভেজ, মোছা. রুবিনা পারভীন রুমা, মো. শাহাজামাল জামাল, মো. জহুরুল ইসলাম, মো. হাসানুজ্জামান, মো. আশরাফুল হক উজ্জ্বল, মো. শাহরিয়ার নেওয়াজ অতি, মো. আবদুস সালাম মুক্তা, মো. আতিয়ার রহমান-২, মো. ওহিদুজ্জামান মুকুল এবং মেহেদী হাসান নয়ন।
আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের সিনিয়র সহকারী সচিব (জিপি-পিপি) মো. ফারুক হোসেনের স্বাক্ষরিত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। আদেশ পুনর্বিবেচনা বা পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত নতুন নিয়োগপ্রাপ্ত এই কর্মকর্তারা স্ব স্ব পদে দায়িত্ব পালন করবেন।
নিজস্ব প্রতিবেদক