মঙ্গলবার, ১৮ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার মদনায় ফসল রক্ষায় কীটনাশক প্রয়োগ বিষমিশ্রিত ধান খেয়ে ৫০০ পাখির মৃত্যু

  • আপলোড তারিখঃ ১৮-০৮-২০২৬ ইং
দামুড়হুদার মদনায় ফসল রক্ষায় কীটনাশক প্রয়োগ বিষমিশ্রিত ধান খেয়ে ৫০০ পাখির মৃত্যু

দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের মদনা মাঠে বিষমিশ্রিত ধান খেয়ে প্রায় ৫০০ পাখির মৃত্যুর ঘটনা ঘটেছে। ফসলের ক্ষতিকারক পোকামাকড় দমনে জমিতে বিষমিশ্রিত ধান ছড়িয়ে দেওয়ার পর এসব পাখির মৃত্যু হয় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার মদনা মাঠের একটি ফসলি জমিতে পোকামাকড় দমনের জন্য কীটনাশক প্রয়োগ করা হয়। পরে ওই জমিতে বিষমিশ্রিত ধান ছড়িয়ে দেওয়া হয়। এসব ধান খেয়ে বিভিন্ন দেশীয় প্রজাতির পাখি মারা যায়। একসঙ্গে বিপুলসংখ্যক পাখির মৃত্যুর বিষয়টি স্থানীয়দের নজরে এলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
খবর পেয়ে রোববার রাত সাড়ে ৮টার দিকে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীন আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে খোঁজখবর নেন। পরে জমির মালিক রাজনকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জমিতে বিষ প্রয়োগের বিষয়টি স্বীকার করেন। তিনি জানান, ক্ষতিকারক পোকামাকড় দমনের জন্য তার বাবা আতিয়ার ওই জমিতে বিষমিশ্রিত ধান ছড়িয়ে দিয়েছিলেন। ওই ধান খেয়েই পাখিগুলোর মৃত্যু হয়েছে।
এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে জমির মালিককে ৫০০ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে ফসল রক্ষায় কীটনাশক ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় সচেতন মহল বলছে, কৃষিজমিতে কীটনাশক ব্যবহারের ক্ষেত্রে নিরাপদ ও নির্ধারিত পদ্ধতি অনুসরণ করা জরুরি। বিষমিশ্রিত ধান বা অন্য কোনো বিষাক্ত খাবার খোলা জায়গায় ছড়িয়ে রাখলে পাখি ও অন্যান্য প্রাণীর জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হতে পারে। মদনা মাঠের এ ঘটনা কৃষিজমিতে কীটনাশকের নিরাপদ ব্যবহারের প্রয়োজনীয়তাকে আবারও সামনে এনেছে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সড়ক নিরাপত্তা ও সচেতনতামূলক কর্মশালা