মঙ্গলবার, ১৮ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হাউলী ইউনিয়নে হুইল চেয়ার ও ফুটবল বিতরণকালে এমপি রুহুল আমিন

অবহেলিত ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছি

  • আপলোড তারিখঃ ১৮-০৮-২০২৬ ইং
হাউলী ইউনিয়নে হুইল চেয়ার ও ফুটবল বিতরণকালে এমপি রুহুল আমিন

দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়ন পরিষদের উদ্যোগে অসহায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার এবং যুবকদের মধ্যে ফুটবল বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বেলা আড়াইটার দিকে হাউলী ইউনিয়ন পরিষদের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন সহায়তা খাতে মন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী বরাদ্দকৃত এবং সংসদ সদস্যের অভিপ্রায়ে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লাভলী ইয়াসমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন হাউলী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মনিরুজ্জামান, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম টিক্কা, শহিদুল ইসলাম, সাবিনা ইয়াসমিন, আব্দুল্লাহ সেলিম, আব্দুল হান্নান পটু ও শাহজামালসহ উপকারভোগী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি রুহুল আমিন বলেন, ‘আমরা কিছু সুবিধাবঞ্চিত মানুষের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছি। একদিনে সবাইকে দেওয়া সম্ভব না, পর্যায়ক্রমে সবাইকে দেওয়া হবে। এটা সরকারি টাকা, এমপি সাহেবদের নামে বরাদ্দ, সেটা দিয়ে সমাজের অবহেলিত, অসহায় ও প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়নে এসব দেওয়া হলো। সব সময় আমরা মানুষের পাশে আছি। ’
তিনি দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার লাভলী ইয়াসমিনের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘ইউএনও লাভলী ইয়াসমিন অত্যন্ত দক্ষ একজন অফিসার। তিনি যেভাবে গুছিয়ে কাজগুলো করেন, এভাবেই তিনি যদি আমাদের কাজগুলো করে দেন, তাহলে আমাদের দাপ্তরিক কাজ করতে কোনো অসুবিধা হয় না। একজন প্রতিবন্ধী ব্যক্তি যাতে সমাজে বোঝা না হয়ে সম্মানের সঙ্গে স্বাবলম্বী জীবনযাপন করতে পারেন, সে লক্ষ্যেই বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে। আজকের এই হুইল চেয়ার বিতরণ সেই মানবিক উদ্যোগেরই একটি অংশ।’ এসময় খেলাধুলার জন্য ফুটবল বিতরণ করা হয়।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সড়ক নিরাপত্তা ও সচেতনতামূলক কর্মশালা