বুধবার, ১২ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

এসএসসির ফলে মেহেরপুরে সরকারি স্কুলে হতাশা

  • আপলোড তারিখঃ ১১-০৮-২০২৬ ইং
এসএসসির ফলে মেহেরপুরে সরকারি স্কুলে হতাশা

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে গতকাল সোমবার। প্রকাশিত ফলাফলে মেহেরপুরে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ ও সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ ভালো ফলাফল ধরে রেখেছে। অন্যদিকে জেলার কয়েকটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ফল তুলনামূলকভাবে হতাশাজনক।


মেহেরপুর সদরের জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার ৮৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৪২ জন জিপিএ-৫সহ ৮৭ জন উত্তীর্ণ হয়েছে। প্রতিষ্ঠানটির পাসের হার ৯৮ দশমিক ৮৬ শতাংশ। গাংনীর সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৫৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৭৪ জন জিপিএ-৫সহ ১৫৪ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৯৯ দশমিক ৩৫ শতাংশ। জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকেও ভালো ফল এসেছে। ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১৯ জন জিপিএ-৫সহ ৯৬ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৯৮ দশমিক ৯৬ শতাংশ।


তবে জেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর ফলাফলে দেখা গেছে ভিন্ন চিত্র। মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ২২৮ জন পরীক্ষার্থীর মধ্যে ২৯ জন জিপিএ-৫সহ ১৮৯ জন উত্তীর্ণ হয়েছে। অকৃতকার্য হয়েছে ৩৯ জন। পাসের হার ৮২ দশমিক ৮৯ শতাংশ।


মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২৭ জন জিপিএ-৫সহ ১৯৬ জন উত্তীর্ণ হয়েছে। ফেল করেছে ৬৮ জন। পাসের হার ৭৪ দশমিক ২৪ শতাংশ।


গাংনী সরকারি পাইলট বালিকা বিদ্যালয়ে ৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে একজন জিপিএ-৫সহ ৩৬ জন উত্তীর্ণ হয়েছে। অকৃতকার্য হয়েছে ২১ জন। পাসের হার ৬৩ দশমিক ১৫ শতাংশ। মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে সাতজন জিপিএ-৫সহ ৩৬ জন উত্তীর্ণ হয়েছে। ফেল করেছে ২৭ জন। পাসের হার ৫৭ দশমিক ১৪ শতাংশ। এছাড়া গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ১৮৬ জন পরীক্ষার্থীর মধ্যে ২১ জন জিপিএ-৫সহ ১৪২ জন উত্তীর্ণ হয়েছে। অকৃতকার্য হয়েছে ৪৪ জন। পাসের হার ৭৬ দশমিক ৩৪ শতাংশ।


আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৩২ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে দুজন। ফেল করেছে তিনজন। পাসের হার ৯১ দশমিক ৪২ শতাংশ। আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ে ৭৩ জনের মধ্যে ৫১ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ছয়জন। ফেল করেছে ২২ জন। পাসের হার ৬৯ দশমিক ৮৬ শতাংশ।


ভৈরব মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৩১ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে পাঁচজন। পাসের হার ৮১ দশমিক ৫৭ শতাংশ। কবি নজরুল শিক্ষা মঞ্জিল থেকে ২৩ জন পরীক্ষায় অংশ নিয়ে ১৮ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে একজন। পাসের হার ৭৮ দশমিক ২৩ শতাংশ।




কমেন্ট বক্স