বুধবার, ২৯ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় মসজিদের সামনে থেকে পালসার মোটরসাইকেল চুরি

  • আপলোড তারিখঃ ২৯-০৭-২০২৬ ইং
দর্শনায় মসজিদের সামনে থেকে পালসার মোটরসাইকেল চুরি

দর্শনা বাসস্ট্যান্ড সংলগ্ন জামে মসজিদের সামনে থেকে যোহরের নামাজ আদায়ের সময় একটি পালসার মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শহীদ হোসেন দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের সিদ্দিকুল্লার ছেলে।


তিনি জানান, ব্যক্তিগত কাজে দর্শনায় এসে যোহরের নামাজ আদায়ের জন্য বাসস্ট্যান্ড জামে মসজিদের সামনে তার ব্যবহৃত বাজাজ কোম্পানির পালসার মোটরসাইকেল (লাইসেন্স নম্বর চুয়াডাঙ্গা-ল ১২৭৬৮৬) রেখে মসজিদে প্রবেশ করেন। নামাজ শেষে বাইরে এসে দেখেন মোটরসাইকেলটি আর সেখানে নেই। পরে তিনি বিষয়টি তাৎক্ষণিকভাবে মসজিদের মুসল্লি ও স্থানীয়দের জানান। মসজিদের সামনে থেকে মোটরসাইকেল চুরির ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে মোটরসাইকেলটি উদ্ধারে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।



কমেন্ট বক্স
notebook

দর্শনায় মসজিদের সামনে থেকে পালসার মোটরসাইকেল চুরি