সোমবার, ২৭ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার গোপালপুর থেকে গরু চুরি

  • আপলোড তারিখঃ ২৭-০৭-২০২৬ ইং
দামুড়হুদার গোপালপুর থেকে গরু চুরি

দামুড়হুদা উপজেলার গোপালপুর গ্রাম থেকে একটি এড়ে গরু চুরি হয়েছে। গত শনিবার রাত আড়াইটার দিকে এই চুরির ঘটনা ঘটে। জানা যায়, দামুড়হুদা উপজেলার গোপালপুর গ্রামের মহাসিন আলির ছেলে সুজন আলি প্রতিদিনের ন্যায় শনিবার রাতে গরুর খাবার দিয়ে গোয়াল ঘরে তালা মেরে ঘুমাতে যায়। পরে সুজন আলি ভোর রাতে গরুর খাবার দিতে গিয়ে দেখে গোয়াল ঘরের তালা ভাঙা গরু নেই। তার ডাক চিৎকারে এলাকার মানুষ ছুটে এলে সবাই একত্রিত হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলে কোথাও খুঁজে পাওয়া যায়নি। 


এই বিষয়ে সুজন আলী বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। গরুর মালিক সুজন আলি বলেন, গত এক বছর আগে বিভিন্ন স্থান থেকে ঋণ করে এবং কিছু জমানো টাকা দিয়ে একটি লাল এড়ে গরু কিনেছিলাম। আমার শেষ সম্বল গরুটি চোরের দল চুরি করে নিয়ে গেল। এখন বিক্রয় করলে প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা পেতাম। আমার সব শেষ হয়ে গেল। আমি একদম পথে বসে গেলাম।


স্থানীয়রা জানান, এই এলাকায় চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটেই চলেছে। দামুড়হুদা শেখ ভাটার সামনে সড়কে গাছ ফেলে ডাকাতি, কাঁঠালতলায় স্বর্ণের দোকানে চুরি, দামুড়হুদা হাটের সামনে থেকে পিকআপ ভ্যান চুরি, সাইকেল চুরি, এবং বিভিন্ন এলাকায় চাষিদের গরু চুরি, সম্প্রতি দামুড়হুদা গুলশান পাড়া থেকে একটি মোটরসাইকেল ও পিকআপ ভ্যান চুরির ঘটনা ঘটছে। এখনও পর্যন্ত উল্লেখযোগ্য কোন চোর আটক করতে পারেনি পুলিশ প্রশাসন। পুলিশের টহল জোরদার করে চুরি ছিনতাই থেকে রক্ষা করাসহ চোর শনাক্ত করে আইনের আওতায় আনবে এমনটিই চাওয়া এলাকাবাসীর। 


দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দীন বলেন, চুরির ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। আমাদের অভিযান অব্যাহত আছে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় নাইটগার্ডকে ছুরির মুখে জিম্মি করে ১২০০ ড্রাগন গাছ কেটে দেয়ার অভিযোগ