মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কেরু চিনিকল এরিয়ায় বৃক্ষরোপণের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ২৭-০৭-২০২৬ ইং
কেরু চিনিকল এরিয়ায় বৃক্ষরোপণের উদ্বোধন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে দর্শনা কেরু অ্যান্ড কোম্পানীর বৃক্ষরোপণের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার ১০টার দিকে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন জিয়া পরিষদের উদ্যোগে ব্যাচেলর ভবনের সামনের মাঠে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন দর্শনা কেরু অ্যান্ড কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান।


এসময় তিনি বলেন, ‘আমাদের দেশের জলবায়ু পরিবর্তন হচ্ছে। সেক্ষেত্রে যদি আমরা বেশি বেশি গাছ লাগাই তাহলে আমরা গাছ থেকে অক্সিজেন পাবো, ফল পাবো, কাঠের গাছ থেকে টাকা পাবো। গাছ আমাদের সর্বক্ষেত্রে প্রয়োজন। গাছ থেকে ঔষধ পাই, খাদ্য পাই, গাছ ছাড়া আমাদের বেঁচে থাকা অসম্ভব। তাই উপস্থিত সকলকে বলবো বাড়ির উঠানে, ছাদে ও প্রত্যেক জমিতে প্রত্যেকেই একটি করে গাছ লাগাবেন।’


এসময় আরও উপস্থিত ছিলেন জিএম (কারখানা) সুমন কুমার সাহা, জিএম (অর্থ) মোহাম্মদ আব্দুছ ছাত্তার, জিএম (কৃষি) মোহাম্মদ আশরাফুল আলম ভূঁইয়া, জিএম (ডিস্টিলারি) রাজিবুল হাসান, জিএম (প্রশাসন) আল ফারুক ওমর শরীফ গালিব, ডিজিএম (সম্প্রসারণ) মাহবুবুর রহমান, ব্যবস্থাপক (ফার্ম) সুমন কুমার সাহা, ডিজিএম (এসআই ও এগ্রো) দেলোয়ার হোসেন, ব্যবস্থাপক (পরিবহন প্রকৌশলী) আবু সাঈদ, ডিহি ফার্ম ইনচার্জ ইমদাদুল হক প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় রেললাইনের পাশ থেকে এক নারীর লাশ উদ্ধার