রবিবার, ২৬ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় উপজেলা, স্থলবন্দর, হাসপাতাল ও দর্শনা থেকে দুটি ট্রেন চালু করার দাবি

  • আপলোড তারিখঃ ২৬-০৭-২০২৬ ইং
দর্শনায় উপজেলা, স্থলবন্দর, হাসপাতাল ও দর্শনা থেকে দুটি ট্রেন চালু করার দাবি

দর্শনাকে উপজেলা, স্থলবন্দর এবং দর্শনায় আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠার পাশাপাশি দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন থেকে দুটি লোকাল ট্রেন চালুর দাবি দীর্ঘদিনের। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বছরের পর বছর ধরে এসব দাবি জানানো হলেও তা বাস্তবায়ন হয়নি।


স্থানীয়দের ভাষ্য, গত প্রায় ১৭ বছর ধরে বিভিন্ন সময়ে দর্শনাকে উপজেলা, স্থলবন্দর, আধুনিক হাসপাতাল, আন্তর্জাতিক রেলস্টেশনের উন্নয়ন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আশ্বাস দেওয়া হলেও দৃশ্যমান অগ্রগতি হয়নি।


সম্প্রতি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বলেন, "দর্শনাকে উপজেলা, হাসপাতাল ও স্থলবন্দর বাস্তবায়নের বিষয়ে কাজ চলছে। পর্যায়ক্রমে এসব দাবি বাস্তবায়নের চেষ্টা করা হবে।"
এ বক্তব্যের পর স্থানীয়দের মধ্যে নতুন করে আশার সঞ্চার হলেও অনেকেই বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তাদের দাবি, শুধু ঘোষণা নয়, দ্রুত দৃশ্যমান পদক্ষেপ প্রয়োজন।


স্থানীয় সচেতন মহলের মতে, দর্শনায় কর্মসংস্থান বাড়াতে শিল্পকারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া যেতে পারে। বিশেষ করে কেরু অ্যান্ড কোম্পানির উৎপাদনকে কেন্দ্র করে শিল্প সম্প্রসারণ, বোতলজাতকরণ কারখানা, ওষুধ শিল্প এবং অন্যান্য ক্ষুদ্র ও মাঝারি শিল্প গড়ে তোলা হলে স্থানীয়ভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।


এদিকে, রেলসেবার উন্নয়নেও একাধিক দাবি তুলে ধরেছেন দর্শনাবাসী। তাদের দাবি, দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনের আধুনিকায়ন, স্টেশনের অবকাঠামো উন্নয়ন, দর্শনা থেকে দুটি লোকাল ট্রেন চালু এবং গুরুত্বপূর্ণ আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থা করা হলে এ অঞ্চলের মানুষের যাতায়াত অনেক সহজ হবে।


স্থানীয়রা জানান, দর্শনার উন্নয়ন ও জনদুর্ভোগ নিরসনে দীর্ঘদিনের এসব দাবি বাস্তবায়নে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ এখন সময়ের দাবি।



কমেন্ট বক্স
notebook

প্রেসিডেন্ট নির্বাচনে তাড়াহুড়া নয়