রবিবার, ২৬ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে

আবেদনের সময় ২৮ জুলাই পর্যন্ত বৃদ্ধি
  • আপলোড তারিখঃ ২৬-০৭-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে

ফ্যামিলি কার্ডের তথ্যভান্ডারের তথ্য সংগ্রহ কার্যক্রম-২০২৬-এর আওতায় চুয়াডাঙ্গায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের আবেদন জমা দেওয়ার সময়সীমা আগামী ২৮ জুলাই দুপুর ১২টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। গতকাল শনিবার সমাজকল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকার নির্দেশনা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


এদিকে, আগামী ২৬ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা থাকা তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের পরীক্ষা স্থগিত করা হয়েছে।


সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়োগ পরীক্ষার নতুন সম্ভাব্য তারিখ ২৯ ও ৩০ জুলাই। এ বিষয়ে পরবর্তীতে গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুরোধ জানিয়েছে।



কমেন্ট বক্স
notebook

প্রেসিডেন্ট নির্বাচনে তাড়াহুড়া নয়