শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা পৌর এলাকার মাদকসেবীরা শহর ছেড়ে মাঠে

মাদকের টাকার যোগান দিতে ফসল চুরি!
  • আপলোড তারিখঃ ২৪-০৭-২০২৬ ইং
দর্শনা পৌর এলাকার মাদকসেবীরা শহর ছেড়ে মাঠে

দর্শনা পৌর এলাকার মাদকসেবীরা শহর ছেড়ে এখন গ্রামের মাঠে দাপিয়ে বেড়াচ্ছে। মাদকের অর্থ জোগাড় করতে তারা বিভিন্ন কৃষকের ক্ষেত থেকে ফসল চুরি করছে বলে অভিযোগ উঠেছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, দর্শনা পরানপুর গ্রামের গোবরার মাঠ থেকে আব্দুর রহিমের ছেলে মহিদুলের ২২ কাঁদি কাঁচা কলা ও সাগর কলার কাঁদি চুরি হয়েছে। এছাড়া বাবর আলীর ছেলে খোকনের মোস্তারের মাঠ থেকে ৪ কাঁদি, ঠান্ডু মিয়ার ছেলে নাহিদ আলীর গোবরার মাঠ থেকে ৫ কাঁদি, দাউদ আলীর ছেলে হাসেমের ৩ কাঁদি এবং হাবিল মণ্ডলের ছেলে আশাদুল ইসলামের বটতলার মাঠ থেকে ৬ কাঁদি কাঁচা কলা ও সবরি কলা চুরি হয়েছে।


এদিকে আকবর আলীর ছেলে শাহাজাহানের মল্লাটা চুরি হওয়ার অভিযোগও রয়েছে। এছাড়াও মাঠের পেঁপে, ঝাল বেগুনসহ বিভিন্ন ধরনের ফসল নিয়মিত চুরি হচ্ছে বলে জানিয়েছেন কৃষকরা। এতে এলাকার কৃষকদের মধ্যে উদ্বেগ ও হতাশা দেখা দিয়েছে। তাদের দাবি, কঠোর পরিশ্রম করে উৎপাদিত ফসল ঘরে তুলতে না পারায় তারা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। ফলে কৃষকদের মাঝে চরম অনিশ্চয়তা বিরাজ করছে।


এলাকাবাসী ও কৃষকদের দাবি, বিষয়টি প্রশাসনের গুরুত্বের সঙ্গে দেখা উচিত। মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জোরালো অভিযান পরিচালনার পাশাপাশি ফসল চুরির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা প্রতিহত