শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ফুটবল বিতরণকালে শরীফুজ্জামান শরীফ

শিক্ষার্থীদের খেলাধুলার মাধ্যমে মানসিক বিকাশে গুরুত্বারোপ
  • আপলোড তারিখঃ ২৪-০৭-২০২৬ ইং
চুয়াডাঙ্গার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ফুটবল বিতরণকালে শরীফুজ্জামান শরীফ

চুয়াডাঙ্গা জেলার স্কুল-কলেজের শিক্ষার্থীদের খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ফুটবল বিতরণ করেছে চুয়াডাঙ্গা জেলা পরিষদ। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা পরিষদ কার্যালয়ে চুয়াডাঙ্গা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মো. শরীফুজ্জামান শরীফ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের হাতে ফুটবল তুলে দেন। এসময় তিনি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বারোপ করেন।


অনুষ্ঠানে চুয়াডাঙ্গা ফুটবল একাডেমির প্রশিক্ষক ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় মাহামুদুল হাসান লিটনের হাতেও ফুটবল তুলে দেন জেলা পরিষদের প্রশাসক। তিনি জেলার তৃণমূল পর্যায়ে ফুটবলের প্রসার এবং নতুন প্রতিভা গড়ে তুলতে জেলা পরিষদের এমন উদ্যোগকে স্বাগত জানান।


অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক ও ক্রীড়া সংগঠকরা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের সুস্থ বিকাশ, শৃঙ্খলা ও দলগত মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জেলা পরিষদের এ উদ্যোগ শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করবে বলে তারা আশা প্রকাশ করেন।


জেলা পরিষদ সূত্র জানায়, জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা প্রতিহত