শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা আয়কর আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির প্রথম সভা

খসড়া বাজেট ও গঠনতন্ত্র সংশোধনের সিদ্ধান্ত
  • আপলোড তারিখঃ ২৪-০৭-২০২৬ ইং
চুয়াডাঙ্গা আয়কর আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির প্রথম সভা

চুয়াডাঙ্গা জেলা আয়কর আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের কেদারগঞ্জ এলাকার একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। সমিতির নবনির্বাচিত সভাপতি মঈন উদ্দিন মঈনুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক ওয়ালী-উল-আকরাম সুজন।


সভায় উপস্থিত ছিলেন সহসভাপতি এম এম শাহজাহান মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরানুল আহমেদ ও একলাছুর রহমান কাজল, কার্যনির্বাহী সদস্য সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম, আকসিজুল ইসলাম রতন, এএসএম আব্দুর রউফ, রফিকুল ইসলাম ও আফজালুল হক আফজাল। সভায় পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম।


সভায় নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়। এছাড়া গত সভার কার্যবিবরণী পাঠ করেন সাধারণ সম্পাদক ওয়ালী-উল-আকরাম সুজন। সভায় খসড়া বাজেট অনুমোদনের পাশাপাশি গঠনতন্ত্র সংশোধনের তিনটি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এসময় একটি অডিট কমিটিও গঠন করা হয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে এম এম শাহজাহান মুকুলকে। সদস্য হিসেবে রয়েছেন এএসএম আব্দুর রউফ এবং মো. বদিউজ্জামান। কমিটিকে তিন দিনের মধ্যে অডিট প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


সভায় আরও জানানো হয়, গঠনতন্ত্র অনুযায়ী চলতি মাসের ৩১ জুলাইয়ের মধ্যে সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে আগামী ১৫ আগস্টের মধ্যে সাধারণ সভা আয়োজন করা হবে। উল্লেখ্য, ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য নির্বাচিত চুয়াডাঙ্গা জেলা আয়কর আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটি চলতি বছরের ১ জুলাই থেকে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত দায়িত্ব পালন করবে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা প্রতিহত