মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কুড়ুলগাছি বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

বিপাকে নিম্ন ও মধ্যম আয়ের মানুষ
  • আপলোড তারিখঃ ২৩-০৭-২০২৬ ইং
কুড়ুলগাছি বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি বাজারে কয়েকদিন ধরে প্রায় সব ধরনের সবজির দাম ঊর্ধ্বমুখী। হঠাৎ দাম বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষ। প্রতিদিনের বাজার করতে গিয়ে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে সাধারণ ক্রেতাদের। গতকাল বুধবার কুড়ুলগাছি বাজারে গিয়ে দেখা যায়, প্রতি কেজি বেগুন ১০০-১২০ টাকা, কচু ৫০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, করলা ১০০ টাকা, পটল ৫০ টাকা, ঝিঙে ৫০ টাকা এবং কাঁচা মরিচ ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আগের তুলনায় অধিকাংশ সবজির দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে।


সবজি বিক্রেতা আ. হামিদ বলেন, ‘টানা বৃষ্টি, মাঠ থেকে সবজি কম উঠছে এবং পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় খুচরা বাজারেও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। সরবরাহ স্বাভাবিক হলে দামও কমে আসবে।’ কুড়ুলগাছি গ্রামের বাসিন্দা হায়দার আলী বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দামই এখন বেশি। এর মধ্যে সবজির দাম এত বেড়ে যাওয়ায় সংসারের খরচ সামলানো খুব কঠিন হয়ে পড়েছে। নিম্ন আয়ের মানুষের জন্য বাজার করা এখন বড় চ্যালেঞ্জ।’


এদিকে সাধারণ ক্রেতারা বাজার তদারকি জোরদার করে নিত্যপ্রয়োজনীয় সবজির দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। ব্যবসায়ীদের আশা, আবহাওয়া অনুকূলে থাকলে এবং বাজারে সরবরাহ বৃদ্ধি পেলে আগামী কয়েক দিনের মধ্যে সবজির দাম কিছুটা স্বাভাবিক হতে পারে।



কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ