বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় তুলা চাষিদের মধ্যে উপকরণ বিতরণ

  • আপলোড তারিখঃ ২৩-০৭-২০২৬ ইং
দামুড়হুদায় তুলা চাষিদের মধ্যে উপকরণ বিতরণ

দামুড়হুদায় ২০২৬-২৭ অর্থবছরে তুলা ফসলের আবাদ ও প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে অডিটরিয়াম হলরুমে বিনামূল্যে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহিন আলম। উপস্থিত থেকে বিভিন্ন প্রণোদনার উপকরণ তুলা চাষীদের হাতে তুলে দেন।


জানা যায়, দামুড়হুদা উপজেলায় ব্যাপকভাবে বিভিন্ন গ্রামে তুলা চাষে সমৃদ্ধি করার জন্য ৮৭০ জন চাষীকে ৬ শ গ্রাম টিএসপি, ৫০ কেজি এমওপি, ৫০ কেজি ইউরিয়া, ২৫ কেজি বীজ, ২ কেজি কীটনাশক ও ১০ বোতল প্রণোদনা দেওয়া হয়।
বক্তারা বলেন, তুলা একটি অর্থকরী ফসল। সরকার তুলা চাষের জন্য আপনাদের সার্বিক সহযোগিতা করে আসছে, যাতে প্রতিটি গ্রামে তুলা চাষে সমৃদ্ধি আনা যায়। সেই লক্ষ্যে প্রতিটি তুলা চাষীকে সার, কীটনাশক ও তুলার বীজ দেওয়া হচ্ছে। আপনারা সঠিকভাবে তুলা চাষ করে সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন-এই আহ্বান জানান।


এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তা এ এস এম ইজাজুল ইসলাম, দামুড়হুদা কটন ইউনিট অফিসার বিদ্যুৎচন্দ্র দাস, চুয়াডাঙ্গা কটন ইউনিট অফিসার সায়নচন্দ্র বর্মন, হেমায়েতপুর কটন ইউনিট অফিসার আনন্দ মধু, দর্শনা কটন ইউনিট অফিসার মুক্তার হোসেন, কটন জির্নাস অ্যাসোসিয়েশনের কটন কানেক্ট প্রতিনিধি মেহেদী হাসান, কটন কানেক্ট প্রতিনিধি শামসুজ্জোহা, মনিরুজ্জামান ও আশরাফুল ইসলামসহ বিভিন্ন গ্রাম থেকে আসা চাষিরা।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গার কুতুবপুরে দোকানের তালা ভেঙে টিভি চুরি