শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরে ট্যাপেন্টাডল ও মোবাইল ডিসপ্লেসহ যুবক আটক

  • আপলোড তারিখঃ ১৭-০৭-২০২৬ ইং
মুজিবনগরে ট্যাপেন্টাডল ও মোবাইল ডিসপ্লেসহ যুবক আটক

মেহেরপুরের মুজিবনগরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মোবাইল ফোনের ডিসপ্লেসহ রাজা মিয়া (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক রাজা মিয়া মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামের মৃত রমজান আলীর ছেলে।


পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার বেলা দুইটার দিকে হরেনের বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় আড়তে মাছ বহনের কাজে ব্যবহৃত একটি আলমসাদুর ওপর মাছের ড্রামে ভিতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ১০০ মিলিগ্রামের ১১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ১৩৬টি মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়।


এ বিষয়ে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে উদ্ধার হওয়া মালামাল জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক মামলাসহ বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা শেষে আটক রাজা মিয়াকে আদালতে সোপর্দ করা হবে।



কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে বিদ্যুতস্পৃষ্টে কৃষকের মৃত্যু