মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সময়ের সমীকরণে সংবাদ প্রকাশের পর মুজিবনগর হাসাতপালের বাথরুম সংস্কার কাজ শুরু

  • আপলোড তারিখঃ ০৯-০৭-২০২৬ ইং
সময়ের সমীকরণে সংবাদ প্রকাশের পর মুজিবনগর হাসাতপালের বাথরুম সংস্কার কাজ শুরু

দৈনিক সময়ের সমীকরণে সংবাদ প্রকাশের পর মেহেরপুরের মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দীর্ঘদিন অচল থাকা ওয়ার্ডের বাথরুম সংস্কারের কাজ শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে বাথরুমগুলো ব্যবহারের অনুপযোগী থাকায় চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনরা চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন। সময়ের সমীকরণে প্রকাশিত প্রতিবেদনে হাসপাতালের নিচতলা থেকে চারতলা পর্যন্ত একাধিক বাথরুম অচল হয়ে পড়ার বিষয়টি তুলে ধরা হয়। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বাথরুমগুলোর বেহাল চিত্র এবং রোগীদের দুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে প্রকাশিত হলে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে। সংবাদ প্রকাশের পর স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে সংস্কারকাজ শুরু হয়েছে। ইতোমধ্যে বাথরুমগুলোর ভাঙাচোরা অংশ অপসারণসহ প্রয়োজনীয় মেরামতের কাজ চলমান রয়েছে।


এ বিষয়ে চুয়াডাঙ্গা স্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্বে থাকা মেহেরপুরের সংশ্লিষ্ট প্রকৌশলী জানান, মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডের বাথরুম সংস্কারের কাজ শুরু হয়েছে। নির্ধারিত নকশা ও পরিকল্পনা অনুযায়ী দ্রুত কাজ সম্পন্ন করে রোগীদের ব্যবহারের উপযোগী করে দেওয়া হবে। কাজের মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যেই সংস্কার শেষ করার জন্য ঠিকাদারকে নির্দেশনা দেওয়া হয়েছে।


মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান বলেন, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে সংস্কারকাজ শুরু হওয়ায় রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে বলে তিনি আশা করছেন। স্থানীয়রা বলেন, সংবাদটি প্রকাশের পর দ্রুত সংস্কারকাজ শুরু হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন। তবে কাজ যেন দ্রুত ও মানসম্মতভাবে শেষ করে রোগীদের স্বাভাবিক সেবা নিশ্চিত করা হয়, সে দাবিও জানান তারা।



কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ